Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ভারত-অস্ট্রেলিয়া যৌথ একাদশে বিরাটকে রাখলেন না কামিন্স, দিলেন ‘আজব’ সিদ্ধান্তের ব্যাখ্যাও!

অনেকে বলছেন, ‘কামিন্স যদি সর্বকালের সেরা একাদশ বলেন, তাহলে তাতে বর্তমান খেলোয়াড়দের না রাখার নিয়ম কোথায় লেখা?’

ভারত-অস্ট্রেলিয়া যৌথ একাদশে বিরাটকে রাখলেন না কামিন্স, দিলেন ‘আজব’ সিদ্ধান্তের ব্যাখ্যাও!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 October 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: দুই দেশের ক্রিকেটে যতবারই ‘কম্বাইন্ড একাদশ’ (Combined XI) তৈরি হয়, বিরাট কোহলির (Virat Kohli) নামটা প্রায় অবধারিতভাবে উঠে আসে। কেউ তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তোলে না।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) কিন্তু সেই চেনা রীতিতেই লাগালেন ব্রেক! সম্প্রতি এক সম্প্রচার সংস্থা তাঁকে অনুরোধ করেছিল ভারত–অস্ট্রেলিয়ার সর্বকালের যৌথ ওয়ানডে একাদশ (All-Time India–Australia ODI XI) বেছে নিতে। আর সেখানেই চমক। কামিন্সের দলে জায়গা পেলেন না বিরাট, এমনকি রোহিত শর্মাও (Rohit Sharma)!

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল—এমন সিদ্ধান্তের পেছনে যুক্তিটা কী? কামিন্সের জবাব সরল হলেও খানিক আজব শোনাবে। তাঁর কথায়, ‘আমি শুধু অতীতের ক্রিকেটারদেরই (past players) নিয়ে দল করছি। বর্তমানে যারা খেলছে, তাদের রাখছি না!’ অর্থাৎ, নিজের সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের ইচ্ছে করেই তালিকা থেকে বাদ দিয়েছেন। ফলে বাদ পড়েছেন বিরাট, রোহিত। এমনকি নিজের নামটিও রাখেননি অজি অধিনায়ক!

কামিন্সের বাছাই একাদশ দেখতে মোটেই খেলো নয়। তবে অস্ট্রেলিয়ার আধিপত্য তাতে স্পষ্ট। ভারতের হয়ে জায়গা পেয়েছেন মাত্র তিনজন—সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও জাহির খান (Zaheer Khan)। বাকি আটজনই অস্ট্রেলীয় কিংবদন্তি।

কামিন্সের একাদশ:

ডেভিড ওয়ার্নার (David Warner), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রিকি পন্টিং (Ricky Ponting), স্টিভ স্মিথ (Steve Smith), শেন ওয়াটসন (Shane Watson), মাইকেল বেভান (Michael Bevan), এমএস ধোনি (MS Dhoni – wk), ব্রেট লি (Brett Lee), শেন ওয়ার্ন (Shane Warne), জাহির খান (Zaheer Khan) ও গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)।

এই তালিকা প্রকাশ্যে আসতেই রীতিমতো ঝড় উঠেছে সমাজমাধ্যমে। অনেকে বলছেন, ‘কামিন্স যদি সর্বকালের সেরা একাদশ বলেন, তাহলে তাতে বর্তমান খেলোয়াড়দের না রাখার নিয়ম কোথায় লেখা?’ কেউ লিখেছেন, ‘সচিন আর ধোনিকে রেখেছেন, কিন্তু বিরাটকে নয়—এটা যুক্তি নয়, অজুহাত!’ যদিও কামিন্সের বক্তব্যে একধরনের ‘কৌশলী’ বুদ্ধির ছাপ দেখছে বিশ্লেষকদের বড় অংশ। কারণ, তিনি যেমন নিজের দেশের বর্তমান তারকাদের (Smith, Warner, Starc) বাদ দিয়েছেন, তেমনই ভারতের সক্রিয় খেলোয়াড়দেরও (Kohli, Rohit) লিস্টে রাখেননি, যাতে কোনও পক্ষেই পক্ষপাতের অভিযোগ না ওঠে!

উল্লেখ্য, পিঠের চোটের কারণে কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন না। তাঁর বদলে নেতৃত্বে মিচেল মার্শ (Mitchell Marsh)। দলের প্রথম সারির উইকেটকিপার আলেক্স ক্যারি (Alex Carey) ও জশ ইংলিসও (Josh Inglis) দলের বাইরে। ফলে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া।


```