Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

স্পিনের নাগপাশে ভারতকে বেঁধে ফেলার ছক কষছে পাকিস্তান, পরিকল্পনা কতটা সফল হবে?

প্রশ্ন একটাই—ভারত ধৈর্য দেখাবে? নাকি জড়িয়ে পড়বে আগ্রাসনের ফাঁদে? টি-২০ ক্রিকেটে এক-দুটি ওভারেই খেলা ঘুরে যায়। যদি তারিকদের স্পিন-অস্ত্র সত্যিই কাজ করে, তাহলে বড় ম্যাচে পাকিস্তান কৌশলগত সুবিধা পাবে।

স্পিনের নাগপাশে ভারতকে বেঁধে ফেলার ছক কষছে পাকিস্তান, পরিকল্পনা কতটা সফল হবে?

শাদাব খান

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 February 2026 10:51

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভারত-পাক মহারণ। যা জিতে নিতে পাকিস্তানের পরিকল্পনা খুব পরিষ্কার: কলম্বোর ধীর, ঘূর্ণি-সহায়ক উইকেটকে হাতিয়ার করে ভারতকে চাপে ফেলা। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই আসন্ন লড়াইয়ের আগে আঘা-বাহিনী বুঝে গিয়েছেগতি নয়, বদলে ঘূর্ণিই হতে পারে তাদের সবচেয়ে বড় অস্ত্র।

কলম্বোর মাটি, স্পিনের ফাঁদ

আর প্রেমাদাসা স্টেডিয়ামের (R Premadasa Stadium) পিচ মোটের উপর মন্থর। বল ব্যাটে আসে দেরিতে, স্পিনাররা বাড়তি টার্ন পান। এই পরিবেশে পাকিস্তানের বোলিং আক্রমণের ভয়ংকর হয়ে ওঠার জোরালো সম্ভাবনা। সবচেয়ে আলোচিত নাম উসমান তারিক (Usman Tariq)। অদ্ভুত ছন্দ, ছোট রান-আপ, বল ছোড়ার আগে হালকা থেমে যাওয়াব্যাটারকে জালে জড়াতে জুড়ি মেলা ভার!  গত বছর মার্চ থেকে টানা ২৩ ম্যাচে উইকেট নেওয়ার নজির তাঁর ধারাবাহিকতার অকাট্য প্রমাণ।

তাঁর সঙ্গে আছেন আবরার আহমেদ (Abrar Ahmed) ও মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। দু’জনেই মাঝের ওভারে ম্যাচের গতি বদলে দিতে পারেন। শাদাব খান (Shadab Khan) অলরাউন্ডার হিসেবে বাড়তি ভারসাম্য জুগিয়েছেন। সাইম আয়ুব (Saim Ayub) প্রয়োজনে হাত ঘোরাতে দড়। অর্থাৎ, প্রথম একাদশে পাঁচজন পর্যন্ত স্পিন বিকল্পটি-২০ ক্রিকেটে বিরল-ই বটে!

দুই ম্যাচ শেষে পাকিস্তান গ্রুপের শীর্ষে। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাসও তুঙ্গে। গুরুত্বপূর্ণ বিষয়, তারা কলম্বোতেই বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিয়েছে। স্থানীয় পরিবেশ তাদের হাতের তালুর মতো চেনা।

ভারতের ব্যাটিং: ঝুঁকির দর্শন

টিম ইন্ডিয়া কাগজে-কলমে শক্তিশালী। কিন্তু টি-২০ ক্রিকেটে নাম নয়, মুহূর্তই সব। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) না থাকলে ব্যাটিং লাইন আপ ঝুরঝুর করে ভেঙে পড়তে পারত। স্পিন ও ধীর গতির বোলিংয়ের বিরুদ্ধে মাঝেমধ্যে অস্থিরতা দেখা গিয়েছে।

এমনিতে গম্ভীর জমানায় টিমের ব্যাটিং দর্শন আক্রমণাত্মক। শুরু থেকে ঝুঁকি নেওয়া, বোলারকে চাপে রাখা। এই পদ্ধতি সফল হলে ম্যাচ একপেশে হয়ে যায়। কিন্তু উইকেট যদি গ্রিপ করে, বল যদি ধীরে আসেতাহলে সেই একই আগ্রাসন বিপদ ডেকে আনতে পারে।

সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) স্বীকার করেছেন, কলম্বোয় চ্যালেঞ্জ আলাদা হতে চলেছে। কারণ পাকিস্তান অনেক দিন ধরে সেখানেই খেলছে। মানিয়ে নেওয়ার সময় পার্থক্য গড়ে দেবে কিনা সেটা বোঝা যাবে রবিবার।

মানসিক লড়াই

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ মঞ্চে ভারত সাধারণত এগিয়েই শুরু করে। অতীতের স্মৃতি বড় ম্যাচে আত্মবিশ্বাস জোগায়। কিন্তু টুর্নামেন্টে গতি বা ‘মোমেন্টাম’ও সমান গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের ফাইনালের পর থেকে পাকিস্তান উল্লেখযোগ্য উন্নতি করেছে। স্পিন আক্রমণে গভীরতা এসেছে, কন্ডিশন বুঝে ম্যানেজমেন্ট দল সাজিয়েছে। সলমন-বাবররা এই আত্মবিশ্বাস যদি ম্যাচের দিন ধরে রাখতে পারেন, তাহলে ভারতের উপর চাপ তৈরি হবেই হবে।

শেষ পর্যন্ত প্রশ্ন একটাইভারত ধৈর্য দেখাবে? নাকি জড়িয়ে পড়বে আগ্রাসনের ফাঁদে? টি-২০ ক্রিকেটে এক-দুটি ওভারেই খেলা ঘুরে যায়। যদি তারিকদের স্পিন-অস্ত্র সত্যিই কাজ করে, তাহলে বড় ম্যাচে পাকিস্তান কৌশলগত সুবিধা পাবে। যদিও ভারতও জানে, কীভাবে চাপের লড়াই জিততে হয়। তাই যুদ্ধ শুধু বল ও ব্যাটের নয়পরিকল্পনা, ধৈর্য আর মানসিক শক্তিরও বটে। কলম্বোর মঞ্চে সেই অ্যাসিড টেস্ট অপেক্ষা করছে।


```