Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

'কেউ টিভি দেখবে না', ২০১১ বিশ্বকাপের শচিন-কার্স্টেনের অজানা কাহিনি প্রকাশ করলেন যুবি

কেউ টিভি দেখবে না, কেউ খবরের কাগজ পড়বে না। যখন মাঠে যাবে, তখন কানে হোডফোন গুঁজে রাখবে, যাতে বাইরের আওয়াজ না শুনতে পাও। শুধু ফোকাস করবে মাঠে। 

'কেউ টিভি দেখবে না', ২০১১ বিশ্বকাপের শচিন-কার্স্টেনের অজানা কাহিনি প্রকাশ করলেন যুবি

২০১১ বিশ্বকাপ জেতার পর টিম ইন্ডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 August 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫-এর (ICC Women's Cricket World Cup 2025) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দুমাসও আর বাকি নেই। এবারের আয়োজক ভারত। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। দুবার ফাইনালে উঠলেও ভারত এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই খরা কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ হরমনপ্রীত কৌর ব্রিগেড। 

গতকাল (সোমবার) মুম্বইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মহিলা বিশ্বকাপের ট্রফি উন্মোচন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন, ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত, আইসিসি চেয়ারম্যান জয় শাহ, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) ও মিতালি রাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লু টাইগ্রেসেস-এর দুই গুরুত্বপূর্ণ তারকা স্মৃতি মান্ধানা ও জেমাইমা রড্রিগেজ।

অনুষ্ঠান চলাকালীন প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং কথা বলেন হরমনপ্রীত-স্মৃতিদের সঙ্গে। তাঁদের উৎসাহিত করেন ২০১১ ওডিআই বিশ্বকাপের একটি প্রসঙ্গ উল্লেখ করে। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতে শেষ হাসি হেসেছিল টিম ইন্ডিয়া।

২০১১ বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় ও ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ টাই রাখে। এরপরই ভারতীয় সমর্থকরা তীব্র সমালোচনা শুরু করে দেন। সেই সময় কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten) ও স্বয়ং শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ভারতীয় ক্রিকেটারদের পরামর্শ দেন, বাইরের জগতে কান দিও না, মনোনিবেশ কর পরের ম্যাচগুলিতে।

সেই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে যুবরাজ সোমবারের অনুষ্ঠানে বলেন, আমি সেই সময়কার একটি ঘটনা উল্লেখ করতে চাই। ২০১১ পর্যন্ত কোনও দেশই ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি। ভারত শেষ বিশ্বকাপ জিতেছিল ২৮ বছর (১৯৮৩) আগে। আমার মনে আছে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই হয়েছিল ও আমরা হেরে যাই দক্ষিণ আফ্রিকার কাছে। প্রোটিয়াদের বিরুদ্ধে অবশ্য আমরা জেতার অবস্থাতেই ছিলাম। এরপর শুরু হয় তীব্র সমালোচনা।

ভারতের দুটি বিশ্বকাপ (২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওডিআই) জয়ের নায়ক যুবরাজ সিং এরপর বলেন, শচিন তেন্ডুলকর ও কোচ গ্যারি কার্স্টেন সেই সময় আমাদের সঙ্গে কথা বলেন। তাঁরা বলেন, আমাদের একটা জিনিসই করতে হবে, আর সেটা হল বিশ্বকাপ জেতা। কেউ টিভি দেখবে না, কেউ খবরের কাগজ পড়বে না। যখন মাঠে যাবে, তখন কানে হোডফোন গুঁজে রাখবে, যাতে বাইরের আওয়াজ না শুনতে পাও। শুধু ফোকাস করবে মাঠে। ঘরে ফিরে কান থেকে হেডফোন খুলে ফেলবে। হইহট্টগোল কমাও আর বিশ্বকাপ জেতার জন্য যা প্রয়োজন, সেটাই কর।


```