Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গিলের দলীপ ট্রফিতে খেলার সিদ্ধান্তে খুশি গাভাসকর, বললেন, সতীর্থদের কাছে সঠিক বার্তা যাবে

গিলের সিদ্ধান্ত বাকিদের বুঝিয়ে দেবে, আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করো। 

গিলের দলীপ ট্রফিতে খেলার সিদ্ধান্তে খুশি গাভাসকর, বললেন, সতীর্থদের কাছে সঠিক বার্তা যাবে

শুভমান গিল ও সুনীল গাভাসকর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 August 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতের লাল বলের নতুন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) তাঁর অধিনায়কত্বের প্রথম পরীক্ষায় লেটার মার্কস নিয়েই পাস করেছেন, এমনই অভিমত বিশেষজ্ঞদের। গিলের অধিনায়কত্ব তাঁর ব্যাটিংয়ে কোনও প্রভাব ফেলেনি। ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন শুভমান গিল। ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরে তিনি জানিয়েছেন, উত্তরাঞ্চলের হয়ে দলীপ ট্রফি (Duleep Trophy) খেলবেন। গিলকেই অধিনায়ক করেছেন উত্তরাঞ্চলের নির্বাচকরা।

গিলের এই সিদ্ধান্ত মুগ্ধ করেছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar)। ভারতের সর্বকালের সেরা ওপেনার বলেছেন, শুভমান গিলের এই সিদ্ধান্ত তাঁর সতীর্থদের কাছে বার্তা দেবে যে, আন্তর্জাতিক ম্যাচ না থাকাকালীন ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করা উচিত।

গাভাসকর নিজের কলমে লিখেছেন, গিলের উত্তরাঞ্চলের হয়ে অধিনায়কত্ব করা এই টুর্নামেন্টের জন্য একটি ভাল লক্ষণ। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় দলের অধিনায়ক বাকিদের কাছেও সঠিক বার্তা দিচ্ছে। গিলের সিদ্ধান্ত বাকিদের বুঝিয়ে দেবে, আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করো। ছয় সপ্তাহে পাঁচটি টেস্ট খেলার পর বিশ্রাম না নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া স্পষ্টতই বুঝিয়ে দেয়, গিল কতটা ক্রিকেট নিবেদিত প্রাণ।

গাভাসকর আরও বলেন, গিলের খেলা খুবই ইতিবাচক। তবে দলীপ ট্রফি থেকে ভারতের ফ্রন্টলাইনার বোলারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটিকে বুদ্ধিমানের কাজ বলেই মনে করছেন টেস্ট ক্রিকেটে দশ হাজারি ক্লাবের প্রথম সদস্য। সানি বলেন, ফাস্ট বোলাররা দলীপে খেলবে না, এটা খুবই ভাল দিক। কারণ বিশ্ব উষ্ণায়নের কারণে এবার ইংল্যান্ডে খুবই গরম ছিল। পেসারদের খুবই পরিশ্রম গিয়েছে। একটানা বোলিং করায় তাদের শক্তি অবশ্যই ক্ষয় হয়েছে। ওদের বিশ্রাম প্রয়োজন।” 


```