Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ধোনির করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় বিচারের নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

ধোনি ২০১৪ সালে অভিযুক্তদের কাছ থেকে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেছিলেন। 

ধোনির করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় বিচারের নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

এমএস ধোনি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 August 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ আইপিএল বেটিং কেলঙ্কারিতে (Betting Scandal) মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম জড়িয়ে অভিযোগ তুলেছিল বিশিষ্ট দুই মিডিয়া চ্যানেল ও একজন সাংবাদিক। এই বিষয়ে মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) ভারতের এই প্রাক্তন অধিনায়ক ১০০ কোটি টাকার মানহানির মামলা (Rs 100 crore defamation case) দায়ের করেন। দশ বছর আগের ধোনির করা সেই অভিযোগের ভিত্তিতে এবার মাদ্রাজ হাইকোর্ট বিচারের নির্দেশ দিয়েছে। 

তবে মামলা চলাকালীন ধোনি নিজে আদালতে উপস্থিত থাকবেন না। তাঁর বক্তব্য রেকর্ড করে একজন অ্যাডভোকেট কমিশনার আদালতে পেশ করবেন। বিচারপতি সিভি কার্তিকেয়ন এই বিষয়ে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেছেন, যিনি ধোনির পক্ষে সমস্ত সাক্ষ্য গ্রহণ করবেন। 

মহেন্দ্র সিং ধোনি ভারতীয় অধিনায়ক হিসাবে দুটি বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতীয় ক্রিকেটে তাঁর ফ্যান-বেস প্রচুর। ভারতের অন্যতম সেলিব্রিটি এই ক্রিকেটার। তাই মাদ্রাজ হাইকোর্ট মনে করছে, কোর্টে ধোনির উপস্থিতিতে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্যই ধোনি ব্যক্তিগত ভাবে উপস্থিত হবেন না। 

ধোনি ২০১৪ সালে অভিযুক্তদের কাছ থেকে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেছিলেন। জাতীয় দলের প্রাক্তন এই অধিনায়কের দাবি ছিল, একটি টেলিভিশন চ্যানেলে আইপিএল বেটিং নিয়ে বিতর্ক চলাকালীন অভিযুক্তরা তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছিল। 

দ্য হিন্দুর একটি প্রতিবেদন অনুসারে, সিনিয়র আইনজীবী পিআর রমন ধোনির কাছ থেকে একটি হলফনামা জমা দিয়ে বিচার শুরু করার জন্য আবেদন করেছেন। এই বিষয়টি এক দশক ধরে বিচারাধীন রয়েছে।

২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে এক কলঙ্কতম অধ্যায়। স্পট ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজন ক্রিকেটার দোষী প্রমাণিত হন। পাশাপাশি একই অভিযোগে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে দুই বছরের জন্য সাসপেন্ডও করা হয়। 


```