Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

‘আমার অনুমতি ছাড়া দেওয়া যাবে না’, এশিয়া কাপ ট্রফি তালা বন্ধ করে রেখে দিয়েছেন নকভি

নকভি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কেবল তিনিই ব্যক্তিগতভাবে ট্রফিটি ভারতীয় দল বা বিসিসিআইয়ের কাছে হস্তান্তর করবেন।

‘আমার অনুমতি ছাড়া দেওয়া যাবে না’, এশিয়া কাপ ট্রফি তালা বন্ধ করে রেখে দিয়েছেন নকভি

মহসিন নকভি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 10 October 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ট্রফি (Asia Cup Trophy) নিয়ে বিতর্ক চলছেই। এই বিষয়ে নিজের দেশেও অপদস্থ হতে হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে (Mohsin Naqvi)। কয়েকদিন আগে পাক স্পিনার আবরার আহমেদের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি। সেখানে তাঁকে পাক সাংবাদিকরা এশিয়া কাপ ট্রফি সম্পর্কে প্রশ্ন করতেই দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পগারপাড় হন। কিন্তু ভারতকে ট্রফি দেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ছেন না তিনি।

এশিয়া কাপ ট্রফিটি বর্তমানে রয়েছে দুবাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে তালা বন্ধ অবস্থায়। এসিসি প্রধান মহসিন নকভি নির্দেশ দিয়েছেনতার অনুমোদন ছাড়া (With out my Permission) এটি ভারতে স্থানান্তর বা হস্তান্তর করা উচিত নয়।

 

এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দল নকভির কাছ থেকে ট্রফিটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এরপর নকভি ট্রফি বগলদাবা করে প্রথমে নিয়ে যান তাঁর হোটেলে। এরপর ট্রফি নিয়ে যাওয়া হয় এসিসি অফিসে। 

নাকভির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আজ অবধি ট্রফিটি দুবাইয়ের এসিসি অফিসে রয়েছে এবং নকভি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তার অনুমোদন এবং ব্যক্তিগত উপস্থিতি ছাড়া এটি কারও কাছে হস্তান্তর করা যাবে না। তিনি বলেননাকভি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কেবল তিনিই ব্যক্তিগতভাবে ট্রফিটি ভারতীয় দল বা বিসিসিআইয়ের কাছে হস্তান্তর করবেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহমান উত্তেজনার ছায়ায় এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি। 

বিসিসিআই নকভির ট্রফি নিয়ে চলে যাওয়ার ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে এবং আগামী মাসে আইসিসির সভায় বিষয়টি উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। জল্পনা চলছে যে, নকভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এবং তাকে আইসিসির পরিচালক পদ থেকে অপসারণ করা তে পারে।


```