Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমি তোমার বড় দাদার মতো’, মুশিরের কাছে ক্ষমা চাইলেন পৃথ্বী

ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার পরই তাঁর এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। পৃথ্বী মুশিরের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, “আমি তোমার বড় দাদার মতো।” 

‘আমি তোমার বড় দাদার মতো’, মুশিরের কাছে ক্ষমা চাইলেন পৃথ্বী

পৃথ্বী শ ও মুশির খান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 10 October 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: ফের খবরের শিরোনামে পৃথ্বী শ। এবার অবশ্য বিতর্কিত আচরণ বা তাঁর ব্যাটিংয়ের জন্য নয়, পৃথ্বী মুশির খানের কাছে ক্ষমা চেয়ে (Prithvi Shaw says sorry to Musheer Khan) শিরোনামে এসেছেন।

ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বী শ এবার মুম্বই ছেড়ে নাম লিখিয়েছেন মহারাষ্ট্রে। ২০২৫-২৬ রঞ্জি ট্রফির প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ও মহারাষ্ট্র। নিজের পুরনো দলের বিরুদ্ধে শতক হাঁকান পৃথ্বী। কিন্তু ১৮১ রান করে আউট হওয়ার পর মুম্বইয়ের তরুণ অলরাউন্ডার মুশির খানের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। মুশির পৃথ্বীকে আউট করার পর সেন্ড অফ দেখিয়েছিলেন বলে তাঁর দিকে তেড়ে গিয়ে কলার চেপে ধরেন পৃথ্বী।

এই ঘটনার বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এবার মুশিরের কাছে ক্ষমা চাইলেন পৃথ্বী। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার পরই তার এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। পৃথ্বী মুশিরের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, আমি তোমার বড় দাদার মতো।” 


```