Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

IPL 2026: ঈশানদের বিরুদ্ধে সহজ জয়! ২০২ রান তাড়া করতে নেমে ২৬ বল হাতে রেখেই ম্যাচ শেষ করল আরসিবি

২০১ রান তাড়া করতে নেমে দ্রুত আউট হন ফিল সল্ট (৯)। কিন্তু ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ দেবদত্ত পাড়িক্কল মাঠে নামতেই বদলে যায় ম্যাচের গতি। প্রথম বলেই উনাদকাটকে ছয়, তারপর নীতীশ রেড্ডি থেকে মালিঙ্গা- কাউকে ছাড়েননি তিনি। 

IPL 2026: ঈশানদের বিরুদ্ধে সহজ জয়! ২০২ রান তাড়া করতে নেমে ২৬ বল হাতে রেখেই ম্যাচ শেষ করল আরসিবি

প্রথম ম্যাচে জয় বেঙ্গালুরুর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 March 2026 00:16

দ্য ওয়াল ব্যুরো: গত মরসুম যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই আইপিএলের নতুন সিজনের (IPL 2026) শুরুটা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে হায়দরাবাদকে ৬ উইকেটে হারাল তারা। ২০১ রান তুলেও হায়দরাবাদ (SRH) আটকাতে পারল না গতবারের জয়ী দলকে। দুর্দান্ত অর্ধশতরান করলেন দেবদত্ত পাড়িক্কল ও বিরাট কোহলি (Virat Kohli)। অধিনায়ক রজত পাটিদারের (Rajat Patidar) ছোট কিন্তু ঝড়ো ইনিংসই ম্যাচ ঘুরিয়ে দিল।

প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে হায়দরাবাদ তোলে ২০১ রান। শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অভিষেক শর্মা ও ট্রেভিস হেড (Travis Head)। দু’জনেই জেকব ডাফির সামনে ব্যর্থ। নীতীশ রেড্ডিও (৯) বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। কঠিন পরিস্থিতিতে ঈশান কিষানের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন হাইনরিখ ক্লাসেন। বড় শটও খেলছিলেন তিনি। কিন্তু রোমারিয়ো শেফার্ডের বলে ফিল সল্ট বাউন্ডারির ধারে তাঁর ক্যাচ ধরলে শেষ হয় তাঁর ২২ বলে ৩১ রানের ইনিংস।

ঈশান কিষাণ (Ishan Kishan) পুরো সময়টাই আক্রমণাত্মক ছিলেন। বিশ্বকাপের (T20 World Cup 2026) পরও ছন্দ সেইভাবেই ধরে রেখেছিলেন তিনি। শতরানের পথে এগোচ্ছিলেন, কিন্তু অভিনন্দন সিংয়ের ফুল লেন্থ বল পয়েন্টে মারতে গিয়ে ধরা পড়েন সল্টের হাতে। শেষদিকে অনিকেত বর্মার ১৮ বলে ৪৩ রানের ঝড়ে হায়দরাবাদ ২০০ পেরোয়।

২০১ রান তাড়া করতে নেমে দ্রুত আউট হন ফিল সল্ট (৯)। কিন্তু ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ দেবদত্ত পাড়িক্কল মাঠে নামতেই বদলে যায় ম্যাচের গতি। প্রথম বলেই উনাদকাটকে ছয়, তারপর নীতীশ রেড্ডি থেকে মালিঙ্গা- কাউকে ছাড়েননি তিনি। মাত্র ২১ বলে অর্ধশতরান করে বেঙ্গালুরুকে দ্রুত এগিয়ে দেন। দলের শতরান আসে ৮.১ ওভারে।

চারে নেমে আরও আগ্রাসী ব্যাটিং দেখান অধিনায়ক রজত পাটিদার। মাত্র ১২ বলে ৩১ রানের ইনিংসে দু’টি চার ও তিনটি ছয় মেরে হায়দরাবাদের বোলিংকে আরও চাপে ফেলেন। পাড়িক্কল ও পাটিদার ফিরে যাওয়ার পর দায়িত্ব নেন কোহলি। ১০ মাস পর টি-টোয়েন্টিতে ফিরেও ছন্দে ভাঁটা দেখা গেল না। প্রতিটি স্ট্রোকে ছিল আত্মবিশ্বাস। একবার ক্যাচ মিস হলেও আর কোনও সুযোগ দেননি তিনি।

অর্ধশতরান করে শেষ পর্যন্ত ম্যাচও শেষ করেন কোহলি। হর্ষল পটেলের এক ওভারেই একটি ছয় ও তিনটি চার মেরে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। ২৬ বল (১৫.৪ ওভার) হাতে রেখেই জেতে বেঙ্গালুরু।


```