Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

ভোটের দিনক্ষণ মেনেই আইপিএলের পুরো সূচি দিল বিসিসিআই, শেষবেলায় ইডেনে কেকেআরের তিন ম্যাচ

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ মাথায় রেখে এবার টুর্নামেন্টের বাকি ৫০টি ম্যাচের সূচিও চূড়ান্ত করে ফেলল বোর্ড। গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ খেলা হবে।

ভোটের দিনক্ষণ মেনেই আইপিএলের পুরো সূচি দিল বিসিসিআই, শেষবেলায় ইডেনে কেকেআরের তিন ম্যাচ

ছবি: বিসিসিআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 26 March 2026 19:22

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার আইপিএলের গ্রুপ (IPL Match Schedule) পর্বের পুরো সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এর আগে ভোটের কারণে কেবল প্রথম ২০টি ম্যাচের নির্ঘণ্ট জানানো হয়েছিল। তবে বাংলা-সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ মাথায় রেখে এবার টুর্নামেন্টের বাকি ৫০টি ম্যাচের সূচিও চূড়ান্ত করে ফেলল বোর্ড। গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ খেলা হবে।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের মেগা আসর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। তবে বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, গত বছর স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার স্মরণে এবার কোনও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

কলকাতা নাইট রাইডার্সের সূচি

আজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন কেকেআর তাদের অভিযান শুরু করছে ২৯ মার্চ, ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপর ঘরের মাঠ ইডেনে পরপর তিনটি ম্যাচ খেলবে তারা— ২ এপ্রিল হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব এবং ৯ এপ্রিল লখনউয়ের বিরুদ্ধে। দ্বিতীয় দফার সূচি অনুযায়ী, ১৪ এপ্রিল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ধোনিদের ডেরায় পরীক্ষা দিতে যাবেন নাইটরা। ১৭ এপ্রিল তাঁদের গন্তব্য আমেদাবাদ।

ঘরের মাঠে ফেরার পালা ১৯ এপ্রিল, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এরপর ২৬ এপ্রিল লখনউ এবং ৩ মে হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে কয়েক দিনের বিরতি পাবেন রাহানেরা। ৮ মে দিল্লি এবং ১৩ মে বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলার পর ১৬ মে ফের ইডেনে ফিরবে কলকাতা। গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচই তারা খেলবে ঘরের মাঠে— ১৬ মে গুজরাত টাইটান্স, ২০ মে মুম্বই এবং ২৪ মে দিল্লির বিরুদ্ধে।

ভোট ও ইডেন

সূচি বিশ্লেষণে দেখা যাচ্ছে, ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ইডেনে কেকেআরের কোনও খেলা রাখা হয়নি। এই দীর্ঘ বিরতির কারণ এ রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় ভোট গ্রহণ এবং ৪ মে ফলাফল ঘোষণা। নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই সময়ে কলকাতায় কোনও আইপিএল ম্যাচ রাখা হয়নি।

ম্যাচের সময়

কেকেআরের ১৪টি ম্যাচের মধ্যে ১২টিই শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বাকি দু’টি ম্যাচ হবে দুপুরে। ১৯ এপ্রিল ইডেনে রাজস্থান এবং ৩ মে হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টে ৩০ মিনিটে।


```