Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

IPL 2026: কীভাবে হায়দরাবাদের অস্ত্রেই তাদের ঘায়েল করল আরসিবি?

দিনের শেষে স্পষ্ট—আরসিবি শুধু ম্যাচ জেতেনি। হায়দরাবাদের ট্রেডমার্ক গেলপ্ল্যান কপি করে তাদের ঘায়েল করেছে।

IPL 2026: কীভাবে হায়দরাবাদের অস্ত্রেই তাদের ঘায়েল করল আরসিবি?

নায়ক সেই বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 March 2026 10:23

দ্য ওয়াল ব্যুরো: টার্গেট দুশোর বেশি। প্রতিপক্ষ হায়দরাবাদ (SRH)। যারা গতবারের হতাশা ঝেরে ফেলতে মরিয়া। শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক ঈশান কিষাণ রান পেয়েছেন। স্কোরবোর্ডও কীভাবে প্রারম্ভিক দুর্দশা ভুলে ব্যাটাররা বড় লক্ষ্য দাঁড় করেছেন, তার সাক্ষী!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাজটা তাই মোটেও সহজ ছিল না। কিন্তু যখন দলে রয়েছেন ‘চেজমাস্টার’ বিরাট কোহলি, তখন যে কোনও টার্গেটই যে নাগালে, আরও একবার সাক্ষী থাকল চিন্নাস্বামীর দর্শক!  রান তাড়া করার ঝাঁজ দেখে অনেকেই ফল কী হতে চলেছে, তার আন্দাজ পেয়েছিলেন। কিন্তু যে কায়দায়, যেভাবে হাসতে হাসতে গতরাতে ম্যাচটা জিতে নিল আরসিবি (RCB), সেটা শুধু জয় নয়—একটা কৌশলগত বার্তাও বটে। বিশেষজ্ঞদের মতে, দিনের শেষে বাড়তি নিরীক্ষা নয়… হায়দরাবাদের অস্ত্রেই তাদের বিঁধল বেঙ্গালুরু

পাওয়ারপ্লেতে-ই কেল্লাফতে?

ম্যাচের আসল টার্নিং পয়েন্ট শুরুতেই। নতুন বলে আক্রমণে এলেন জ্যাকব ডাফি (Jacob Duffy)। গতি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে আক্রমণ শানালেন। ‘হার্ড লেংথ’ বোলিং। ব্যাটারদের জায়গা দিলেন না। ফল? অভিষেক শর্মা (Abhishek Sharma) আউট। জালে বন্দি দুর্ধর্ষ ট্রাভিস হেড (Travis Head)। একইভাবে পরাস্ত হলেন বিপজ্জনক নীতীশ রেড্ডিও (Nitish Reddy)। স্কোরবোর্ডে মুহূর্তে ২৯/৩। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই হায়দরাবাদের মেরুদণ্ড গেল ভেঙে। যে দল শুরুতে ঝড় তোলে, তারাই জোরালো ধাক্কায় চুপ!

মিডল ওভারে রণকৌশল

হায়দরাবাদ কিন্তু এরপরেও লড়াই ছাড়েনি। ঈশান কিষাণ (Ishan Kishan) ৩৮ বলে ৮০ করে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু এখানেও বাজিমাত আরসিবির। রান আটকানো নয়—উইকেট তুলে চাপ তৈরির ছক বুনে ফেলে। রোমারিও শেফার্ড (Romario Shepherd) ও ডাফি নিয়মিত বিরতিতে উইকেট নেন। যা হায়দরাবাদকে ‘ডমিনেশন মোড’থেকে ‘রিকভারি মোডে’ ঠেলে দেয়! যেখানে তারা মোটেও স্বচ্ছন্দ নয়। শেষ পর্যন্ত স্কোরবোর্ড ২০০ ছুঁলেও ইনিংসে চেনা দাপট ছিল না।

রানচেজের শুরুতেই আক্রমণ, বদলে গেল ছবি

তাড়া করতে নেমে আরসিবি অপেক্ষা করেনি। শুরু থেকেই আক্রমণ। দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) হাঁকান ২৬ বলে ঝোড়ো ৬১। পাওয়ারপ্লেতেই ম্যাচ প্রায় হাতের মুঠোয় এনে দেন। রানরেট তখন নিয়ন্ত্রণে। চাপ উল্টে হায়দরাবাদের ঘাড়ে। এটাই গড়ে দেয় ফারাক! যে ওষুধ ঈশানরা অন্যদের বিরুদ্ধে প্রয়োগ করেন, সেটাই তাদের বিরুদ্ধে কাজে লাগায় আরসিবি। বাকি কাজ যতটুকু, শেষ করেন বিরাট কোহলি (Virat Kohli)। ৩৮ বলে অপরাজিত ৬৯। আরও একটা নিখুঁত রান চেজ! যেখানে তাড়াহুড়ো নেই—কিন্তু রাশ পুরোপুরি তাঁর হাতে।

যোগ্য জুড়িদার রজত পাটিদার (Rajat Patidar)। ১২ বলে ৩১ করে গতি ধরে রাখেন। স্পিনারদের সেট হতে দেননি। যার ফলে ২৬ বল বাকি থাকতে খেল খতম!

তাই দিনের শেষে স্পষ্ট—আরসিবি শুধু ম্যাচ জেতেনি। হায়দরাবাদের ট্রেডমার্ক গেলপ্ল্যান কপি করে তাদের ঘায়েল করেছে।


```