ধোনির লম্বা ক্রিকেট জীবনে চোটের কারণে ম্যাচ মিস করা খুবই বিরল ঘটনা। ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই তিনি প্রায় ইনজুরি-ফ্রি (Injury Free) ছিলেন। এমনকি আগেও সামান্য চোট থাকলেও মাঠে নেমেছেন।
.jpg.webp)
এমএস ধোনি (ফাইল ছবি)
শেষ আপডেট: 28 March 2026 12:39
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে আইপিএল ২০২৬-এর (IPL 2026) প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শনিবার একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিএসকে (CSK)। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ধোনি বর্তমানে বিশ্রামে আছেন এবং কমপক্ষে দু'সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে টুর্নামেন্টের শুরুতেই দলকে নেতৃত্ব ও অভিজ্ঞতায় বড় ক্ষতি হতে চলেছে।
ধোনির লম্বা ক্রিকেট জীবনে চোটের কারণে ম্যাচ মিস করা খুবই বিরল ঘটনা। ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই তিনি প্রায় ইনজুরি-ফ্রি (Injury Free) ছিলেন। এমনকি আগেও সামান্য চোট থাকলেও মাঠে নেমেছেন। আইপিএল ২০২৩-এর আগে গুরুতর হাঁটুর ব্যথা নিয়েও পুরো মরসুম খেলেছিলেন তিনি। কিন্তু এ বার চোটের মাত্রা একটু বেশি, তাই আইপিএলের শুরুর দিক থেকেই ছিটকে পড়ছেন কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার।
এক্স হ্যান্ডেলের পোস্টে সিএসকে লিখেছে, “এম.এস. ধোনি (MS Dhoni) বর্তমানে কাফ স্ট্রেনের চিকিৎসায় রিহ্যাব পর্যায়ে রয়েছেন। সেই কারণে তিনি টাটা আইপিএল ২০২৬-এর প্রথম দুই সপ্তাহের ম্যাচে অনুপস্থিত থাকবেন।”
ধোনির শেষ মরসুম? উঠছে প্রশ্ন
যদিও ধোনির চোট কতটা গুরুতর তা স্পষ্ট করেনি সিএসকে, তবে দুই সপ্তাহ বাইরে থাকা মানে তা সাধারণ চোট নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ধোনির রিকভারি যদি ধীরে হয়, তা হলে সময় আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে তিনি হয়তো আরও বেশি ম্যাচ মিস করবেন, এমনকি পুরো মরসুমই ছিটকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ধোনি ঠিকঠাক সুস্থ হলেও সরাসরি প্রথম একাদশে তাঁকে নামানো কঠিন হতে পারে। কেউ কেউ বলছেন, ধোনি হয়তো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্রিকেটবিশেষজ্ঞ মনে করছেন, ধোনিকে মাঠে না রেখে সিএসকের লাভ হবে না। ব্যাট, নেতৃত্ব আর মানসিকতা- সব মিলিয়ে ধোনির উপস্থিতিই দলের আসল শক্তি।
এই পরিস্থিতিতে জোরালো হচ্ছে জল্পনা- আইপিএল ২০২৬ কি ধোনির শেষ মরসুম হতে চলেছে? যদি তিনি না খেলেন, তবে হয়তো এটাই তাঁর আইপিএল যাত্রার শেষ অধ্যায় হয়ে যাবে।
সিএসকের প্রথম দিকের ম্যাচসূচি
সিএসকে তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এরপর তাদের মুখোমুখি হবে
ধোনি মাঠে ফিরতে পারবেন কি না, তা এখন নির্ভর করছে তাঁর রিকভারি কত দ্রুত হয় তার ওপর। সিএসকে-ভক্তদের চোখ তাই আপাতত চিকিৎসার আপডেটেই আটকে।