ভারত (India) প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান তোলে। সূর্যকুমার মাত্র ৪৯ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। অন্য সব ব্যাটসম্যান বড় রান করতে পারেননি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ভারতের
শেষ আপডেট: 7 February 2026 23:23
দ্য ওয়াল ব্যুরো: ওয়াংখেড়েতে আমেরিকাকে হারিয়ে সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) নেতৃত্বে বিশ্বকাপ অভিযান (T20 World Cup) শুরু করল ভারত (India vs USA)। তবে জয়ের আনন্দের ছায়ায় লুকিয়ে ছিল ব্যাটিং বিভাগের উদ্বেগ। সূর্যকুমারকে ছাড়া দলের ব্যাটিং সম্পূর্ণভাবে ব্যর্থ (World Cup Cricket)।
ভারত (India) প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান তোলে। সূর্যকুমার মাত্র ৪৯ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। অন্য সব ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। অভিষেক শর্মা ‘গোল্ডেন ডাক’ খেয়ে ফিরলেন, ঈশান কিষান ১৬ বলে ২০ রান এবং তিলক বর্মা ২৫ রান করে আউট হন। মিডল অর্ডারে শিবম দুবে (Shivam Dube), রিঙ্কু সিং (Rinku Singh), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandeya) প্রায় শূন্যর সমান রান করে ফিরে যান। তবে সূর্যকুমার অক্ষর প্যাটেল ও পরে অর্শদীপের সঙ্গে অল্প রানের জুটি গড়ে দলের স্কোরকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রার দিকে পৌঁছে দেন।
জবাবে আমেরিকার ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের (India Bowler) সামনে টিকতে পারেনি। সিরাজ প্রথম দিকে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। অর্শদীপের বলে এলবিডব্লিউ হয়ে যায় মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তির জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তোলে, তবে শেষ পর্যন্ত তাঁদের ব্যাটিং থেমে যায়। আমেরিকা ১৩২ রানেই অলআউট হয় এবং ভারত ২৯ রানে জয় পায়।
ম্যাচটি সহজ মনে হলেও ভারতীয় ব্যাটিং যে বেশ চাপের মুখেই পড়েছিল, তা স্পষ্ট বোঝা গিয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং ছাড়া ভারতের মিডল অর্ডার অত্যন্ত দুর্বল মনে হয়েছে। তবে বোলাররা নিয়ন্ত্রণ বজায় রাখার সৌজন্যে দেশের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিততে সফল হয়েছে ভারত।
১৯ মাস আগে ব্রিজটাউনে বিশ্বকাপের সেই স্মরণীয় রাতের কথা এখনও ভারতীয় ক্রিকেট প্রেমী-সমর্থকদের মনে রয়েছে। এবারও সূর্যকুমারের দল ফেভারিট হিসেবে বিশ্বকাপে প্রবেশ করেছে, সেকথা বলাই বাহুল্য। ২০২৪ বিশ্বকাপের পর থেকে ভারত ৮৮ শতাংশ ম্যাচ জিতেছে, যা দলের ধারাবাহিক শক্তি প্রমাণ করে। তবে এদিন প্রথম ম্যাচে ভারতের ব্যাটিংয়ের এই দুর্বলতা আগামী ম্যাচগুলোর জন্য সতর্ক থাকার বার্তা দিচ্ছে বলেই মনে করছে ক্রীড়ামহল।