Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সাই ও রাহুলের দুরন্ত শতকে অস্ট্রেলিয়া এ দলকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারত এ

প্রথম টেস্টটি ড্র হওয়ার পর ভারতীয় এ দল দ্বিতীয়টিতে জিতেছে পাঁচ উইকেটে। 

সাই ও রাহুলের দুরন্ত শতকে অস্ট্রেলিয়া এ দলকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারত এ

কেএল রাহুল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 September 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত এ এবং অস্ট্রেলিয়া এ-এর মধ্যে দ্বিতীয় বেসরকারি টেস্ট (India A vs Australia A, Second Test) ম্যাচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে জিতে সিরিজ পকেটে পুড়ে নিল। প্রথম টেস্টটি ড্র হওয়ার পর ভারতীয় এ দল দ্বিতীয়টিতে জিতেছে পাঁচ উইকেটে। কেএল রাহুল এবং সাই সুদর্শন (Sai Sudharsan, KL Rahul) টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে। 

অস্ট্রেলিয়া এ এই ম্যাচে ভারতীয় দলকে জয়ের জন্য ৪১২ রানের লক্ষ্য দিয়েছিলযা ভারত খেলার চতুর্থ দিনে সহজেই অর্জন করে নেয়।

এই ম্যাচেঅস্ট্রেলিয়া এ দল প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪২০ রান করে। জবাবে ভারত এ দলের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৯৪ রানে। অস্ট্রেলিয়া এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে এবং ভারতকে জয়ের জন্য ৪১২ রানের লক্ষ্য নির্ধারণ করে। 

টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় কেএল রাহুল এই ম্যাচে ২১০ বলে অপরাজিত ১৭৬ রান করেন। তিনি ১৬টি চার এবং চারটি ছক্কা হাঁকান। যদিও প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ১১ রান। এই ম্যাচে সাই সুদর্শনও ১৭২ বলে ১০০ রান করেন। তাঁর ইনিংসে ছিল নয়টি চার এবং একটি ছক্কা। এই দুই ব্যাটারই অস্ট্রেলিয়ার কাছ থেকে জয় ছিনিয়ে আনেন।

এদিকে সামনেই রয়েছে দেশের মাটিতে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজ ২রা অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। এই সিরিজ শুরুর আগে লোকেশ রাহুল ও সাই সুদর্শনের দুর্দান্ত ফর্ম ভারতীয় দলের জন্য একটি ভাল লক্ষণ। এই দুই তারকাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ঘোষিত টিম ইন্ডিয়া স্কোয়াডে রয়েছেন।


```