Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

২০ বছরের বর্ণাঢ্য কেরিয়ার শেষের পথে, অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন বার্সেলোনার কিংবদন্তি

আমার পেশাদার ফুটবল কেরিয়ার শেষ করার এটাই উপযুক্ত সময়। প্রায় ২০ বছর ধরে ফুটবলকে উপভোগ করেছি, আমি সব সময় ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখেছি। 

২০ বছরের বর্ণাঢ্য কেরিয়ার শেষের পথে, অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন বার্সেলোনার কিংবদন্তি

সের্জিও বুসকেতস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 September 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: বার্সেলোনার লিজেন্ড সের্জিও বুসকেতসের (Sergio Busquets) বর্তমান ঠিকানা মায়ামি। প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে তিনি এখন মেজর লিগ সকার খেলছেন ইন্টার মায়ামির জার্সিতে। এই স্প্যানিশ লিজেন্ড আন্তজার্তিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন প্রায় তিন বছর আগে। তবে বার্সেলোনা ছাড়ার পর তিনি মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে নিয়মিত খেলছেন ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে। এবার ৩৭ বছর বয়সি এই ডিফেন্সিভ মিডিও জানিয়ে দিলেন পাকাপাকি ভাবে বুট জোড়া তুলে রাখতে চাইছেন (Retirement) তিনি। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন,  এমএলএসের বর্তমান মরশুম (At the end of MLS season) শেষেই তিনি পুরোপুরি অবসর বৃত্তে চলে যাবেন।

বুসকেতস ভিডিও বার্তায় বলেছেন, “আমার পেশাদার ফুটবল কেরিয়ার শেষ করার এটাই উপযুক্ত সময়। প্রায় ২০ বছর ধরে ফুটবলকে উপভোগ করেছিআমি সব সময় ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখেছি। সামনের কয়েক মাস হবে আমার কাছে বিশেষ কিছু। কারণ তারপরই আমি অত্যন্ত আনন্দ, গর্বপরিপূর্ণতা এবং কৃতজ্ঞতার বোধ নিয়ে অবসরে যাব।

শৈশবে স্থানীয় ফুটবল খেলার সময় বুসকেতস পড়ে যান স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার স্পটারদের নজরে। এরপর ২০০৫ সালে তিনি যোগ দেন লা মাসিয়া অ্যাকাডেমিতে। বার্সেলোনার ‘বি’ দলে সুযোগ পান ২০০৭ সালে। কাতলান ক্লাবটির সিনিয়র দলের হয়ে বুসকেতসের অভিষেক হয় ২০০৮ সালে। 

লিওনেল মেসিআন্দ্রেস ইনিয়েস্তা এবং জাভি হার্নান্দেজদের সঙ্গে বার্সেলোনার স্বর্ণযুগের সাক্ষী ছিলেন বুসকেতস। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৯টি লা লিগা৩টি চ্যাম্পিয়নস লিগ৭টি কোপা দেল রে৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ৩টি উয়েফা সুপার কাপ জিতেছেন।

তবে শুধু ক্লাব জার্সিতেই উজ্জ্বল ছিলেন না বুসকেতস। স্পেনের জার্সিতে ২০১০ সালে বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো কাপের খেতাব জেতেন বুসকেতস। তাঁকে স্পেনের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার মনে করা হত। বিপক্ষের আক্রমণ থামিয়ে প্রতিআক্রমণ গড়ার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার ছিল। মেসি-ইনিয়েস্তা-বুসকেতসের ত্রিভুজ যে কোনও দলের কাছে ছিল আতঙ্ক।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিদায়ী বার্তার ভিডিওর ক্যাপশনে বুসকেতস লিখেছেন, “সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ফুটবলকেও সবকিছুর জন্য ধন্যবাদ। বার্সেলোনার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন বুসকেতস। তিনি বলেছেন, “বার্সেলোনাকে অসংখ্য ধন্যবাদ। বার্সা আমার সারা জীবনের ক্লাব। এখানে আমি শৈশবের স্বপ্নগুলি পূরণ করেছিশতাধিক ম্যাচে প্রিয় জার্সি পরেছি, বহু খেতাব উদযাপন করেছি এবং ক্যাম্প ন্যুতে অমলিন মুহূর্তগুলো উপভোগ করেছি। 


```