Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

অস্ট্রেলিয়ায় ‘রো-কো’ জুটি রান না পেলে কী হবে? আগাম জানিয়ে দিলেন আগরকর!

নির্বাচকের বার্তা স্পষ্ট—নাম নয়, পারফরম্যান্সই চূড়ান্ত টিকিট। রোহিত–বিরাটের মতো কোনও মহাতারকারাই এ নিয়মের বাইরে নন।

অস্ট্রেলিয়ায় ‘রো-কো’ জুটি রান না পেলে কী হবে? আগাম জানিয়ে দিলেন আগরকর!

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 October 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: দুই কিংবদন্তি। এক প্রশ্ন। উত্তরটা জানতে মুখিয়ে গোটা ক্রিকেট দুনিয়া—২০২৭ বিশ্বকাপে (ICC ODI World Cup 2027) কি দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli) আর রোহিত শর্মাকে (Rohit Sharma)?

অবশেষে এই নিয়ে মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। জানিয়ে দিলেন, এই মুহূর্তে দু’জনের ভবিষ্যৎ নিয়ে কোনও ‘ট্রায়াল’ চলছে না। তবে পাশপাশি দিয়ে রাখলেন ইঙ্গিতও—অস্ট্রেলিয়া সিরিজে (India vs Australia ODI Series 2025) রান না পেলে কিন্তু হিসেবটা কঠিন হয়ে যেতে পারে!

এনডিটিভি ওয়ার্ল্ড কাপ সামিটে (NDTV World Cup Summit 2025) আগরকর বলেন, ‘এই দু’জন অসাধারণ ক্রিকেটার। দীর্ঘদিন ধরে দেশের হয়ে সেরাটা দিয়ে চলেছেন। কিন্তু এখন ফোকাস ব্যক্তিগত নয়, দলের উপরে। ২০২৭ সালে কী হবে, এখনই বলা যায় না। ওদের জায়গায় হয়তো তখন কোনও তরুণও উঠে আসতে পারে!’ অর্থাৎ, পাকা সিদ্ধান্ত ছুড়ে দিলেন সময়ের দিকে। এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

এদিন আগরকর পরিষ্কার করে দিয়েছেন—কোহলি আর রোহিতকে সিরিজ–বাই–সিরিজ বিচার করা হবে না। তাঁর ভাষায়, ‘এভাবে ভাবা তো বোকামি। একজনের গড় ৫০-এর ওপরে, আরেকজন তার কাছাকাছি। প্রতি ম্যাচে বিচার করা মানে ওদের অর্জনের প্রতি অন্যায়। তবে ২০২৭ অনেক দূরে। তখনকার পরিস্থিতিই ঠিক করবে কে দলে থাকবে!’

তবে সাবধানবাণীও শুনিয়েছেন নির্বাচকপ্রধান। বলেছেন, ‘এটা এমন নয়, যে এই সিরিজে দু’জন রান না পেলেই ওরা আর খেলবে না, কিংবা ৩০০ রান করলেই বিশ্বকাপে জায়গা পাকা। অনেক সময় আছে। এখন দেখা দরকার, দল কোন পথে এগোয়!’

ভারতের সামনে এখন ব্যস্ত সূচি। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ওয়ানডে। তারপর ২০২৬ সালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর। সব মিলিয়ে বিশ্বকাপের আগে অন্তত ২৭টি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। প্রশ্ন একটাই—এই টানা ধকল সামলে রোহিত–বিরাট কি পারবেন ২০২৭ পর্যন্ত টিকতে? আগরকর বাস্তববাদী। রাখঢাক না করেই বলে দিলেন, ‘ওরা এখন এক ফরম্যাটে খেলে। সাত মাস পর মাঠে ফিরছে। সময় দিন, খেলা শুরু হোক, তারপর বিচার করবেন!’

নির্বাচকের বার্তা স্পষ্ট—নাম নয়, পারফরম্যান্সই চূড়ান্ত টিকিট। রোহিত–বিরাটের মতো কোনও মহাতারকারাই এ নিয়মের বাইরে নন।


```