Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘আরও রান করতে চেয়েছিলাম’, সেঞ্চুরি না পেয়ে হতাশ সাই সুদর্শন

আজকের আমার ইনিংসের জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ।  আমার মনের মধ্যে সবসময়ই সেঞ্চুরি করার ছোট্ট ইচ্ছা থাকে, তাই আমি আরও আশা করেছিলাম। 

‘আরও রান করতে চেয়েছিলাম’, সেঞ্চুরি না পেয়ে হতাশ সাই সুদর্শন

সাই সুদর্শন

সৌম্য বাগচী

শেষ আপডেট: 11 October 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (India vs West Indies, Second Test) ভারতীয় টপ অর্ডার ব্যাটার সাই সুদর্শন (Sai Sudharsan) যে ভাবে এগোচ্ছিলেন, তাতে সেঞ্চুরি অবধারিত ছিল। কিন্তু ১২টি চার হাঁকিয়ে ১৬৫ বলে ৮৭ রান করে আউট হয়ে যান তিনি। টেস্ট কেরিয়ারের প্রথম শতকের দোরগোড়ায় পৌঁছেও তা না আসায় (Century Miss) রীতিমতো হতাশ এই তরুণ ব্যাটার। সুদর্শন জানিয়েছেন, তিনি আরও রান করার আশা করেছিলেন। 

ইংল্যান্ড সফরের ব্যর্থতার পর আমদাবাদে প্রথম টেস্টে সুদর্শন খুব খারাপ ভাবে আউট হয়েছিলেন। কিন্তু নির্বাচকরা তাঁর উপর আস্থা বজায় রেখে দ্বিতীয় টেস্টের জন্যও তাঁকে একাদশে অন্তর্ভুক্ত করেছিলেন। সুদর্শন এবার অবশ্য নির্বাচকদের আস্থার মর্যাদা দিতে পেরেছেন। ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক হওয়া সুদর্শন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৯৩ রানের জুটি গড়ে একটি বড় স্কোরের ভিত্তি স্থাপন করেছিলেন। 

সুদর্শন তাঁর টেস্ট কেরিয়ারের সবচেয়ে বড় ইনিংস খেলার পর বলেন, "আজকের আমার ইনিংসের জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ।  আমার মনের মধ্যে সবসময়ই সেঞ্চুরি করার ছোট্ট ইচ্ছা থাকেতাই আমি আরও আশা করেছিলাম। এটি ছিল একটি ভাল অবদান এবং যশস্বীর সঙ্গে একটি দুর্দান্ত জুটি। আমি এবার রান করার বিষয়ে খুব বেশি ভাবছিলাম না, বরং একটু বেশি ভয়-ডরহীন ক্রিকেট খেলেছি। আমি নিজেকে আরও কিছুটা সময় দিয়েছি এবং কিছু জোর করার চেষ্টা করার পরিবর্তে স্বাভাবিকভাবে সবকিছু ঘটতে দিয়েছি।"

যশস্বীর ব্যাটিং সম্পর্কে জানতে চাইলে সুদর্শন বলেন, "ওকে অন্য প্রান্ত থেকে ব্যাট করতে দেখা সত্যিই রোমাঞ্চকর ছিল। যশস্বী খুব ভাল শট খেলে এবং ভাল বলকেও বাউন্ডারিতে পাঠিয়ে দিতে পারে। ওকে দেখাটা একটা দুর্দান্ত শেখার অভিজ্ঞতা। এটা আমাকে কোন বলে কোন শট খেলতে হবে তারও ধারণা দেয়।"


```