Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝি, রান আউট হয়ে ১৭৫-এ থামল যশস্বী জয়সওয়ালের ইনিংস

যশস্বী জ্যাডেন সিলসের বলে শট খেলে গিলকে দৌড়ানোর ইঙ্গিত করেন। তবে তিনি ক্রিজের অর্ধেক পেরিয়ে গেলেও গিল পিছিয়ে যান।

শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝি, রান আউট হয়ে ১৭৫-এ থামল যশস্বী জয়সওয়ালের ইনিংস

যশস্বী জয়সওয়াল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 11 October 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের (India vs West Indies, Second Test) প্রথম দিন শেষে যশস্বী জয়সওয়াল (Yashaswi Jaiswal) অপারজিত ছিলেন ১৭৩ রানে। তখন মনে হচ্ছিল তাঁর দ্বিশতক কেবলমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু দ্বিতীয় দিন মাত্র দুই রান করার পরই রান আউট হয়ে ফিরতে হল তাঁকে। ১৭৫ রানে থামল তাঁর ইনিংস। আউট হওয়ার পর রীতিমতো হতাশ লাগছিল ভারতের এই তরুণ ওপেনারকে। 

যশস্বী ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে দুটি দ্বিশতক হাঁকিয়েছেন। দুটিই ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে এবার নিয়ে ১৭০-এর (১৭৫ ও ১৭১) কোঠায় দুইবার আউট হলেন। আর দুবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

যশস্বী এদিন রান আউট হলেন শুভমান গিলের সঙ্গে সমন্বয়ের অভাবে। এই আউটের ফলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তৃতীয় ধাক্কা খায় ভারত

যশস্বী জ্যাডেন সিলসের বলে শট খেলে গিলকে দৌড়ানোর ইঙ্গিত করেন। তবে তিনি ক্রিজের অর্ধেক পেরিয়ে গেলেও গিল পিছিয়ে যান। ভারতীয় ওপেনার আর ক্রিজে ফিরতে পারেননি। আউট হওয়ার পর যশস্বীকে হতাশ এবং ক্ষুব্ধ দেখাচ্ছিলেন। ২২টি চারের সাহায্যে ২৫৮ বলে ১৭৫ রান করে তিনি আউট হন। গিলের একটি 'ভুল' তাকে দ্বিশতক হারাতে বাধ্য করে। যশস্বীকে তার আউটের পর গভীরভাবে হতাশ দেখাচ্ছিল এবং গিলের প্রতি তার ক্ষোভও প্রকাশ করেন। অবশেষে, তিনি হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন এবং তাঁকে ড্রেসিংরুমে চুপচাপ বসে থাকতে দেখা যায়।

যশস্বী হয়তো দ্বিশতরান মিস করেছেন, কিন্তু তিনি বিজয় হাজারেকে ছাড়িয়ে গিয়েছেন। রান আউট হওয়া সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অর্জনকারী চতুর্থ ভারতীয় ব্যাটার হলেন যশস্বী। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৫ রান করার পর বিজয় হাজারে রান আউট হন। তালিকার শীর্ষে আছেন সঞ্জয় মঞ্জরেকার। ভারতের এই মিডল-অর্ডার ব্যাটার ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ২১৮ রান করে রান আউট হন।


```