Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

অবসরের পরেও বিরাট রয়ে যাবেন আবেগের নিশ্চুপ উন্মাদনায়… একটি চরিত্র হয়ে

হেজলউডের বলটা যখন জানান দিল আঠারো বছরের নিস্তব্ধতার অবসান, সেই চরিত্র হয়ে উঠল শান্ত। 

অবসরের পরেও বিরাট রয়ে যাবেন আবেগের নিশ্চুপ উন্মাদনায়… একটি চরিত্র হয়ে

বিরাট কোহলি

শেষ আপডেট: 19 June 2025 18:12

শুভায়ন মুখার্জি 

আমরা যারা ছোটো থেকে বড় হয়েছি, আমলকান্তির রোদ্দুর হতে না পারার হতাশাকে সঙ্গী করে, তাদের কাছে বিরাট কোহলি স্বপ্নের ফেরিওয়ালা। বিরাট আদ্যোপান্ত একজন চরিত্র, যে চরিত্র তৈরি হয়েছে বাস্তবতার পদক্ষেপে। যত্নশীল মনন ধৈর্য ধরে সাজিয়েছে দাবার ঘুঁটি, এগিয়েছে অনেকটা পথ—রক্তমাংসের এক মানুষের মতো। 

আমরা যারা খেলা দেখা শুরু করেছি ২০০৩-এর  বীভৎসতার শৈশবকে অবলম্বন করে, ২০০৭-এর লজ্জার কৈশোরকে সঙ্গী করে, তাদের কাছে এই চরিত্র আর যাই হোক, ভগবান নয়, একজন মানুষ—আমাদের মতোই। ২০১১ ছিল আমাদের কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণ। আর তখনই বাংলাদেশের বিরুদ্ধে সেই ব্যাট উঁচিয়ে উপস্থিতির জানান দেওয়া শুরু হল। সেই চরিত্রের পথ চলা, আমাদের সঙ্গে। নিজের মধ্যে থাকা সত্তার চরিত্রয়ণ প্রতিটা পদক্ষেপ ছিল আমাদের জীবনযাপনের শিক্ষা, ভালবাসাকে আপন করার অনুপ্রেরণা আর দৃঢ়তার আত্মপ্রকাশ। ঘটে গিয়েছে অনেক কিছু… সমাজমাধ্যমের উন্মাদনায় একটা চরিত্র হয়ে উঠেছে পণ্য, গণ্য হয়েছে নায়ক হিসেবে, তবুও তিনি ফিরে এসেছেন ক্রিকেটীয় রূপকথায়, যেখানে শুধুই শিল্প আর শিল্পীর বিচরণ। স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে চরিত্রের বিশালতা ও মুগ্ধতা। আমরা দেখেছি, আমরা বুঝেছি আর শুধুই শেখার চেষ্টা করে গিয়েছি, হ্যাঁ, আজও যাচ্ছি। ক্রিকেটীয় নান্দনিকতায় হোক কিংবা সহধর্মিণীর আলিঙ্গনে—এই চরিত্র হাজির করেছে নিজেকে, সমাজমাধ্যমের কুপমণ্ডুকতার ঊর্ধ্বে গিয়ে।

হেজলউডের বলটা যখন জানান দিল আঠারো বছরের নিস্তব্ধতার অবসান, সেই চরিত্র হয়ে উঠল শান্ত। আরও অনেকটা দৃঢ়, আবেগপ্রবণ হয়ে খুঁজে নিল নিশ্চিন্ত সঙ্গীর আলিঙ্গন, বুঝিয়ে দিল রোদ্দুর হওয়ার নিস্বার্থ আবেগ। যে চরিত্রটা আন্তর্জাতিক মঞ্চের অগ্রদূত সেই কিনা আবার মনে করিয়ে দিলেন চরিত্রায়নের মাপকাঠি। ক্রিকেটীয় মঞ্চে লাল বলের মাহাত্ম্য হোক কিংবা আমাদের জীবনের দর্শন—মাপকাঠি একটাই—চরিত্রের আদর্শ ও আবেগ।

বিরাট কোহলি কোনও ভগবান নয়, নয় কোনো মহাপুরুষ। বৃত্তের মধ্যে সবুজ মাঠের আগ্রাসন কিংবা আলিঙ্গনের অন্তরঙ্গ মুহূর্ত—বিরাট  একটা অধ্যায়… দৃঢ়তার অধ্যায়, আবেগের অধ্যায়, জেদের অধ্যায়, প্রতিশ্রুতির অধ্যায় আর সর্বোপরি শিক্ষার অধ্যায়। 

আর হয়তো কয়েকটা মাসের অপেক্ষা, কোহলি লুকিয়ে ফেলবে নিজেকে। সমাজমাধ্যমের ভিড়ে হারিয়েও যাবে কভার ড্রাইভের উন্মাদনা। মেলবোর্নের কোনো এক কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসবে ইতিহাসের উচ্চারণ। বিরাট রয়ে যাবেন কিছু আবেগের নিশ্চুপ উন্মাদনায়… একটি চরিত্র হয়ে।


```