Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রোটিয়াদের পিটিয়ে ছাতু করে তিনশো তুলল ইংল্যান্ড, গড়ল এমন রেকর্ড যা আগে কেউ কখনও করেনি!

সল্ট কার্যত একাহাতে উড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ। ৬০ বলে অপরাজিত ১৪১ রান—১৫টি চার, ৮টি ছক্কায় সাজানো। এর মধ্যেই তৈরি হল আরও এক কীর্তি...

প্রোটিয়াদের পিটিয়ে ছাতু করে তিনশো তুলল ইংল্যান্ড, গড়ল এমন রেকর্ড যা আগে কেউ কখনও করেনি!

ফিল সল্ট

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 September 2025 10:17

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট-খেলুড়ে কোনও দেশের বিরুদ্ধে টি–২০ আন্তর্জাতিক ম্যাচে এর আগে কেউ তিনশো তুলতে পারেনি। শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে সেই কীর্তি গড়ে ফেলল ইংল্যান্ড। ফিল সল্টের (Phil Salt) ঝড়ো ১৪১* রানের ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংরেজ বাহিনী তুলল ৩০৪–২। যা নিছক সর্বোচ্চ দলগত স্কোরই নয়, ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এক বিরল নজিরও বটে।

সল্ট কার্যত একাহাতে উড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ। ৬০ বলে অপরাজিত ১৪১ রান—১৫টি চার, ৮টি ছক্কায় সাজানো। এর মধ্যেই তৈরি হল আরও এক কীর্তি: মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের হয়ে যে কোনও ফরম্যাটে দ্রুততম শতরানের নজির! ইংরেজ ব্যাটার ভেঙে দিলেন লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) ২০২১–এর ৪২ বলে সেঞ্চুরির রেকর্ড।

ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই আগুন ঝরালেন সল্ট ও জস বাটলার (Jos Buttler)। মাত্র ৭.৫ ওভারে দু’জন মিলে তুললেন ১২৬ রান। বাটলারের খাতায় ৩০ বলে ৮৩ রানে, যেখানে ছিল ৮টি চার আর ৭টি ছক্কা। পরে হ্যারি ব্রুক (Harry Brook) অপরাজিত রইলেন ৪১ রানে।

প্রোটিয়াদের পক্ষে বল হাতে কার্যত কেউই কিছু করতে পারেননি। কাগিসো রাবাডা (Kagiso Rabada) ৪ ওভারে খসালেন ৭০ রান! একমাত্র সফল স্পিনার বিয়র্ন ফোর্টুইন (Bjorn Fortuin)। নিলেন ২ উইকেট।

৩০৫ রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এডেন মার্করাম (Aiden Markram) ৪১ রানের লড়াকু ইনিংস খেললেও, দল গুটিয়ে গেল ১৬.৫ ওভারে, ১৫৮ রানে। ইংল্যান্ড জিতল রেকর্ড ১৪৬ রানে। বোলিংয়ে জোফ্রা আর্চার (Jofra Archer) ৩ ওভারে শিকার করলেন ৩ উইকেট। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সল্ট বললেন, ‘অসাধারণ একটা সন্ধ্যা। ব্যক্তিগত রেকর্ড হলেও দল ৩০০ তুলল আর বিশাল ব্যবধানে জিতল বলে সবচেয়ে আনন্দ!’

উল্লেখ্য, টি–২০ আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে তিনশো পেরিয়েছে কেবল নেপাল (৩১৪, মঙ্গোলিয়ার বিরুদ্ধে) আর জিম্বাবোয়ে (৩৪৪, গাম্বিয়ার বিরুদ্ধে)। কিন্তু টেস্ট-খেলুড়ে দেশের লড়াইয়ে এই কৃতিত্ব একমাত্র ইংল্যান্ডের। ওল্ড ট্র্যাফোর্ডে তাই এক রাতে একগুচ্ছ রেকর্ড ভেঙে সল্ট, আর্চাররা লিখে ফেললেন নয়া অধ্যায়।


```