Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নিলামে চড়া দামের হিসেব ব্যাট হাতে বুঝিয়ে দিলেন ব্রেভিস! ইংল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা

বুধবার প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির দাপটে ৭.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৯৭/৫-এ। নজর কাড়েন ব্রেভিস। 

নিলামে চড়া দামের হিসেব ব্যাট হাতে বুঝিয়ে দিলেন ব্রেভিস! ইংল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা

ডেওয়াল্ড ব্রেভিস

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 September 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: গতকাল আলোড়ন তুলেছিলেন মাঠের বাইরে। সাউথ আফ্রিকা টি-২০ লিগ, সংক্ষেপে এসএ২০ (SA20 2025–26)-র নিলামে ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) দাম জানাজানি হলেই ক্রিকেট মহলে হুলস্থুল। প্রিটোরিয়া ক্যাপিটালস তাঁকে কেনে রেকর্ড ১৬.৫ মিলিয়ন র‌্যান্ডে। আর তার পরদিনই কার্ডিফের (Cardiff) সোফিয়া গার্ডেনে ছক্কার ঝড় তুলে সেই হিসেব সুদে-আসলে মিটিয়ে দিলেন ‘বেবি এবি’!

বুধবার প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির দাপটে ৭.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৯৭/৫-এ। নজর কাড়েন ব্রেভিস। ১০ বলে ২৩ রান। তিনটি ছক্কা। স্ট্রাইক রেট ২৩০। অধিনায়ক এডেন মার্করামও (Aiden Markram) সঙ্গত দেন। ১৪ বলে ২৮ রান। শেষদিকে ডোনোভান ফেরেইরার (Donovan Ferreira) ১১ বলে অপরাজিত ২৫ রানের সৌজন্যে স্কোরবোর্ড প্রায় তিন অঙ্ক ছুঁইছুঁই! এই দাপুটে ক্যামিও-র সুবাদে তাঁর হাতে ওঠে ম্যাচ-সেরার পুরস্কার।

তারপরই ঝেঁপে নামে বৃষ্টি। দাঁড়ায় অদ্ভুত সমীকরণ—ইংল্যান্ডকে ৫ ওভারে তুলতে হবে ৬৯। কাগজে-কলমে অসম্ভব নয়। তাতে আবার জস বাটলারের (Jos Buttler) ঝড়ো শুরুয়াত।। ১১ বলে ২৫। মনে হচ্ছিল জয় ছিনিয়ে নেবে ইংরেজরাই। কিন্তু চতুর্থ ওভারে আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। বাটলার আউট হতেই থমকে যায় রানের গতি। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ৫৪/৫-এ ব্রেক কষতে বাধ্য হয় ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে উজ্জ্বল মার্কো জানসেন (Marco Jansen) ২/১৮, করবিন বশ (Corbin Bosch) ২/২০। দু’জনে মিলে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ তছনছ করেন। যার সুবাদে ১৪ রানের দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়া বাহিনী। তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৯৭/৫ (৭.৫ ওভার): এডেন মার্করাম ২৮, ডোনোভান ফেরেইরা ২৫*, ডেওয়াল্ড ব্রেভিস ২৩; লুক উড ২/২২, স্যাম কারান ১/১১

ইংল্যান্ড: ৫৪/৫ (৫ ওভার): জস বাটলার ২৫, স্যাম কারান ১০*; মার্কো জানসেন ২/১৮, করবিন বশ ২/২০
ফলাফল: দক্ষিণ আফ্রিকা জিতল ১৪ রানে (ডিএলএস নিয়মে)


```