Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ভাঙল ২৭ বছরের শেকল! ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকার, ইতিহাসে বাভুমা বাহিনী

রবিবার সাউথ্যাম্পটনে তৃতীয় ও শেষ ম্যাচ। ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। এবার তাদের সামনে সুযোগ ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার। অন্যদিকে ইংল্যান্ড চাইবে নিয়মরক্ষার লড়াই জিতে সম্মান বাঁচাতে।

ভাঙল ২৭ বছরের শেকল! ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকার, ইতিহাসে বাভুমা বাহিনী

দক্ষিণ আফ্রিকা

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 September 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের মক্কা লর্ডস। আর সেখানেই বৃহস্পতিবার ইংল্যান্ডকে হারিয়ে নয়া ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। রুদ্ধশ্বাস লড়াই শেষে টেম্বা বাভুমার (Temba Bavuma) দল জিতল ৫ রানে। তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নের শিরপা নিজেদের দখলে নিল প্রোটিয়ারা। ১৯৯৮ সালের পর এটাই ইংল্যান্ডের মাটিতে তাদের প্রথম ওয়ান ডে সিরিজ জয়।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার নায়ক ম্যাথিউ ব্রিটজকে (Matthew Breetzke)। মাত্র পাঁচ ম্যাচের ক্যারিয়ারে পরপর পাঁচখানা হাফসেঞ্চুরির নজির। লর্ডসে এদিন তাঁর ৮৫ রানই গড়ে দিল ভিত। সঙ্গে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) করলেন ৫৮, এডেন মার্করাম (Aiden Markram) খেললেন ৪৯ রানের ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে উঠল ৩৩০/৮।

জবাবে লড়াই জমিয়ে দেন জো রুট (Joe Root, ৬১), জেকব বেথেল (Jacob Bethell, ৫৮) আর জস বাটলার (Jos Buttler, ৬৬)। শেষ মুহূর্তে ঝড় তোলেন জোফ্রা আর্চার (Jofra Archer)। শেষ ওভারে একের পর এক ছক্কা মেরে দলকে ম্যাচে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু শেষমেশ লক্ষ্য থেকে ৫ রান দূরেই থেমে যায় ইংল্যান্ড। অল আউট ৩২৫-এ।

প্রোটিয়াদের হয়ে বল হাতে উজ্জ্বল আন্দ্রে বার্গার (Nandre Burger)। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের মেরুদণ্ড ভাঙেন। শেষ ওভারে তাঁর নিয়ন্ত্রিত বোলিংই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। বললেন, ‘খুব গর্ব হচ্ছে। দেশের মানুষকে আনন্দ দিতে পেরেছি। বিশেষ করে ব্রিটজকের ধারাবাহিকতা অনন্য। সঙ্গে স্টাবস আর তরুণ ব্রেভিসও দারুণ খেলেছে। বল হাতে কেশব (Keshav Maharaj) দেখিয়ে দিলেন কেন তিনি নম্বর ওয়ান। ফিল্ডিংও আজ অনেক ভালো হয়েছে!’

অন্যদিকে ইংরেজদের সাজঘরে অন্ধকার। সাম্প্রতিক সময়ে ওয়ান ডে ফরম্যাটে ধারাবাহিক পতনের গ্রাফ স্পষ্ট। ২০২৩ বিশ্বকাপের পর থেকে তাদের জয়ের হার মাত্র ৩১.৮ শতাংশ। পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে কেবল বাংলাদেশ ও জিম্বাবোয়ে এর চেয়ে খারাপ অবস্থায়। সাউথ আফ্রিকার বিরুদ্ধে শেষ চারটি ওয়ান ডে-তেই হেরেছে থ্রি লায়ন্স।

রবিবার সাউথ্যাম্পটনে তৃতীয় ও শেষ ম্যাচ। ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। এবার তাদের সামনে সুযোগ ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার। অন্যদিকে ইংল্যান্ড চাইবে নিয়মরক্ষার লড়াই জিতে সম্মান বাঁচাতে।


```