Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট দিল্লি থেকে সরল কলকাতায়, কীসের জেরে ভেন্যু বদল?

দিল্লিকে পুরোপুরি খালি হাতে ফেরানো হয়নি। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম টেস্ট আয়োজনের বরাত পেয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম।

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট দিল্লি থেকে সরল কলকাতায়, কীসের জেরে ভেন্যু বদল?

ইডেন গার্ডেন্স

শেষ আপডেট: 9 June 2025 16:11

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। খেলবে দুই টেস্টের সিরিজ, চারটি টি-২০ ম্যাচ।

আগের ঘোষণা অনুযায়ী প্রথম টেস্ট (১৪ নভেম্বর-১৮ নভেম্বর) হওয়ার কথা ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু এবার ওই ম্যাচ সরানো হল কলকাতায়। আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে।

কিন্তু কেন?

সূত্রের খবর, দূষণের কথা মাথায় রেখে এই ভেন্যু বদলের সিদ্ধান্ত। নভেম্বর মানেই ভরা উৎসবের মাস। বিশেষ করে, দিওয়ালি। চারিদিকে আলো, বাজির রোশনাই। আর তেতেই দিল্লি শহরে দূষণ ভয়ানক বেড়ে যায়। অতীতেও এখানে অনুষ্ঠিত ম্যাচ দূষণের জেরে বিঘ্নিত হয়েছে, অথবা ক্রিকেটাররা অসুবিধার মধ্যে পড়েছেন।

এই কারণে দক্ষিণ আফ্রিকার সিরিজের সূচি সামনে আসা মাত্র টেস্টের ভেন্যুতে দিল্লির নাম দেখেই সমালোচনার ঝড় বয়ে যায়। যার জেরে বাধ্য হয়ে পিছু হটল বিসিসিআই। বদলে দেওয়া হল স্টেডিয়াম। এমনটাই মনে করছে বিশেষজ্ঞদের বড় অংশ।

যদিও দিল্লিকে পুরোপুরি খালি হাতে ফেরানো হয়নি। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম টেস্ট আয়োজনের বরাত পেয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম।

এই ঘোষণা সামনে আসার পর বোর্ডের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘বছরের ওই সময় দিল্লির দূষণের মাত্রা বেড়ে যায়। ক্রিকেটারদের রক্ষা করতেই এই পরিবর্তন। বিসিসিআই সব সময় খেলোয়াড়দের সুরক্ষা ও তাঁদের ভাল রাখার দিকে নজর দেয়। সরকারিভাবে এই ভেন্যু বদলের সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই জানানো হবে।‘

প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল দিল্লিতে দূষণের জেরে তাদের অনুশীলন বন্ধ রাখতে বাধ্য হয়। ২০১৭ সালে শ্রীলঙ্কার খেলোয়াড়রা টেস্ট খেলতে নেমেছিল মুখে মাস্ক পরে। ২০১৯-এ দুজন বাংলাদেশি ক্রিকেটার ম্যাচ চলাকালীন মাঠেই বমি করেন।

শুধু আন্তর্জাতিক লড়াই নয়, ঘরোয়া ক্রিকেটেও ছাপ ফেলেছে দিল্লির দূষণ। ২০১৬ সালে দিল্লি দলের রঞ্জি ম্যাচ বাতিল হয়। আর এই সমস্ত ঘটনাই ঘটে নভেম্বরে।

এর জেরেই প্রশ্ন ওঠে: আগের রেকর্ড জানা সত্ত্বেও বোর্ড কোন আক্কেলে দিল্লিকে দিওয়ালির মরশুমে টেস্ট আয়োজনের বরাত দেয়?


```