প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছেন এই তালিকার শীর্ষে। এমএসডি ২৩ ইনিংসে আটটি অর্ধশতকের সাহায্যে করেছেন ৭৭৮ রান। এই তালিকার দ্বিতীয় ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের নাম ফারুক ইঞ্জিনিয়ার।

ঋষভ পন্থ
শেষ আপডেট: 9 June 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy)। গৌতম গম্ভীর-শুভমান গিলের ভারত ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে। শুরু হয়ে গিয়েছে অনুশীলন। বিরাট-রোহিত যুগ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়ার এটাই প্রথম কোনও টেস্ট সিরিজ। তাই সবার চোখ এখন ভারতের তরুণ প্রজন্ম কেমন খেলে সেই দিকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচটি ২০ জুন থেকে লিডসে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে একটি বড় কৃতিত্ব অর্জনের সুবর্ণ সুযোগ (Golden Opportunity) থাকবে।
বিদেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি রান করা তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার (Wicketkeeper-Batter) পন্থ। ১৭ ইনিংসে তিনি ৩২.৭০ গড়ে ৫৫৬ রান করেছেন। এর মধ্যে দু’টি অর্ধশতক এবং একই সংখ্যক সেঞ্চুরি রয়েছে।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) রয়েছেন এই তালিকার শীর্ষে। এমএসডি ২৩ ইনিংসে আটটি অর্ধশতকের সাহায্যে করেছেন ৭৭৮ রান। এই তালিকার দ্বিতীয় ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের নাম ফারুক ইঞ্জিনিয়ার (Farokh Engineer)। বিদেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭ ইনিংসে চারটি অর্ধশতকের সাহায্যে তিনি ৫৬৩ রান করেছিলেন।
এবারের সফরে ভারতকে মোট পাঁচটি ম্যাচ খেলতে হবে। যদি পন্থ এই সিরিজে ভাল পারফর্ম করতে পারেন, তাহলে তিনি বিদেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রাহকও হতে পারেন।
সামগ্রিক রেকর্ডের কথা বলতে গেলে, মহেন্দ্র সিং ধোনি শীর্ষে রয়েছেন। অস্ট্রেলিয়ার রডনি মার্শ দ্বিতীয় স্থানে রয়েছেন ৩৫ ইনিংসে ৭৭৩ রান নিয়ে। দক্ষিণ আফ্রিকার জন ওয়েট (৬৮৪ রান) তৃতীয় স্থানে, অস্ট্রেলিয়ার ইয়ান হিলি (৬২৪ রান) চতুর্থ এবং ওয়েস্ট ইন্ডিজের জেফ ডুজন (৬০৪ রান) পঞ্চম স্থানে রয়েছেন।
ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেটরক্ষক:
মহেন্দ্র সিং ধোনি (ভারত) ৭৭৮ রান
রডনি মার্শ (অস্ট্রেলিয়া) ৭৭৩ রান
জন ওয়েট (দক্ষিণ আফ্রিকা) ৬৮৪ রান
ইয়ান হিলি (অস্ট্রেলিয়া) ৬২৪ রান
জেফ ডুজন (ওয়েস্ট ইন্ডিজ) ৬০৪ রান
ফারুক ইঞ্জিনিয়ার (ভারত) ৫৬৩ রান
ঋষভ পন্থ (ভারত) ৫৫৬ রান