আলকারাজ শেষ সেট সুপার টাইব্রেকারে জিতেছেন বরফ শীতল মানসিকতা দেখিয়ে। কিন্তু তাঁর দেশ টাইব্রেকারে সেই মানসিকতা দেখাতে পারেনি।

কার্লোস আলকারাজ
শেষ আপডেট: 9 June 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: এভাবেও তাহলে ফিরে আসা যায়। ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাতে প্যারিসের ফিলিপ সতিয়েরঁ কোর্টে কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) প্রথম দুই সেটে হেরে যাওয়ার পর তাঁর পরম ভক্তও হয়তো ভাবতে পারেননি, শেষপর্যন্ত এই স্প্যানিশ তারকার হাতেই উঠবে ফ্রেঞ্চ ওপেন ২০২৫ খেতাব (French Open 2025 Champion)। গতকাল অসাধ্যকে সাধন করেই ইয়ানিক সিনারকে (Jannik Sinner) পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে নিজের কেরিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যামটি জিতে নিয়েছেন রাফায়েল নাদালের যোগ্য উত্তরসূরি ২৩ বছরের আলকারাজ।
তবে জিতেও স্প্যানিশ তারকা পুরোপুরি খুশি হতে পারেননি। কারণ তাঁর দেশ যে উয়েফা নেশনস কাপের ফাইনালে (UEFA Nations Cup Final) হেরে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের (Portugal) কাছে। আলকারাজ শেষ সেট সুপার টাইব্রেকারে জিতেছেন বরফ শীতল মানসিকতা দেখিয়ে। কিন্তু তাঁর দেশ টাইব্রেকারে সেই মানসিকতা দেখাতে পারেনি।
নেশনস কাপের ফাইনাল নিষ্পত্তি হয়েছে শ্যুটআউটের মাধ্যমে। সেখানে পর্তুগাল সবকটি পেনাল্টি থেকে গোল করলেও মিস করেন স্পেনের (Spain) আলভারো মোরাতা। আর যার ফলে ট্রফির স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হতে হয়েছে স্পেনকে। আলকারাজের ফ্রেঞ্চ ওপেন জয়ের পাশাপাশি স্পেনও যদি পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারত, তবে নিঃসন্দেহে স্প্যানিয়র্ডদের কাছে রবিবাসরীয় আনন্দটা দ্বিগুণ হতে পারত।
😓 La desilusión de Carlos Alcaraz por la derrota de España en la Nations League
❌ ¿Tanda de penaltis?
📹 @agarciamuniz
📻 #PartidazoCOPE pic.twitter.com/jPjhEmk2pH— El Partidazo de COPE (@partidazocope) June 8, 2025
খেতাব জয়ের পর আলকারাজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আলকারাজ নেশনস লিগ ফাইনালের ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করছেন। স্প্যানিয়ার্ডকে যখন ফলাফল সম্পর্কে বলা হয়, তখন তিনি দৃশ্যত হতাশ (Disappointed) হয়ে পড়েন এবং নিজের সঙ্গে কথা বলা শুরু করেন। ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে নিজের দেশ স্পেনের এই হার মেনে নিতে পারেননি তিনি। নিজের সাফল্য কোথাও যেন ম্লান হয়ে গিয়েছে মাতৃভূমির ব্যর্থতায়।