Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'আমার কাছে অনেক পরে খবর আসে', বেঙ্গালুরুর ঘটনায় সরাসরি পুলিশকে নিশানা সিদ্দারামাইয়ার

বেঙ্গালুরুতে আরসিবির (RCB) বিজয় মিছিলে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনায় নিজেকে ও নিজের প্রশাসনকে আড়াল করতে চাইলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiyah)।

'আমার কাছে অনেক পরে খবর আসে', বেঙ্গালুরুর ঘটনায় সরাসরি পুলিশকে নিশানা সিদ্দারামাইয়ার

সিদ্দারামাইয়া

শেষ আপডেট: 9 June 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: ঘটনা ঘটেছে দুপুরে। আর তিনি জেনেছেন বিকেলে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া শুরু হয়েছে প্রায় পৌনে চারটে নাগাদ। আর তাঁর কাছে খবর এসেছে দু’ঘণ্টা পরে।

বেঙ্গালুরুতে আরসিবির (RCB) বিজয় মিছিলে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনায় এভাবেই নিজেকে ও নিজের প্রশাসনকে আড়াল করতে চাইলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiyah)। শুধু তাই নয়। গোটা ঘটনার জন্য পুলিশ কর্মকর্তাদেরও কাঠগড়ায় তুলেছেন তিনি।

সিদ্দারামাইয়া বলেন, ‘এটা কোনও সরকার-আয়োজিত অনুষ্ঠান ছিল না। আমায় আমন্ত্রণও জানানো হয়নি। আহতদের ৩টে ৫০ নাগাদ হাসপাতালে ভর্তি করা হলেও আমি জানতে পারি পৌনে ছ’টায়৷ পদপিষ্টের ঘটনা ঘটাই উচিত নয়। ভীষণ মর্মান্তিক।’

তবু দুর্ঘটনা কেন ঘটল? বিশৃঙ্খলা কি এড়ানো যেত না? সওয়াল তুলেছে বিরোধী দল৷ প্রশ্ন তুলেছে সাধারণ জনতাও৷ কাঠগড়ায় কর্নাটকের কংগ্রেস সরকার, স্থানীয় প্রশাসন৷ তবু নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া সিদ্দারামাইয়া। সরাসরি দোষ চাপালেন পুলিশের ঘাড়ে। জানালেন, সবকিছুর মূলে পুলিশি ব্যর্থতা। বললেন, ‘ইতিমধ্যে পাঁচজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে৷ রাজ্যের গোয়েন্দা প্রধান এবং আমার মুখ্যসচিবকে বদলি করেছি৷ সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে৷ সরকারের ব্যর্থতা না হওয়া সত্ত্বেও ঘটনাটি প্রচণ্ড কষ্টদায়ক।’


```