Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরসিবি আগে আইপিএল জিতলে এভাবে আবেগের বিস্ফোরণ হত না, এড়ান যেত মৃত্যু! মত গাভাসকারের

গত ৪ জুন বেঙ্গালুরুর (Bengaluru) চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswami Stadium) বাইরে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে ১১ জন আরসিবি (RCB) অনুরাগীর মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। 

আরসিবি আগে আইপিএল জিতলে এভাবে আবেগের বিস্ফোরণ হত না, এড়ান যেত মৃত্যু! মত গাভাসকারের

সুনীল গাভাসকার

শেষ আপডেট: 8 June 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: গত ৪ জুন বেঙ্গালুরুর (Bengaluru) চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswami Stadium) বাইরে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে ১১ জন আরসিবি (RCB) অনুরাগীর মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। কিন্তু এই দুঃখের মূলে রয়েছে বহু বছরের স্বপ্নভঙ্গের যন্ত্রণা। এই নজরেই দুর্ঘটনাকে দেখতে চাইলেন ক্রিকেট কিংবদন্তি।

১৮তম সংস্করণে পা রেখেছে আইপিএল। কিন্তু এবারের আগে একবারও খেতাব জেতেনি আরসিবি। নতুন দল তৈরি হয়েছে, অনেক তারকা ক্রিকেটার এসেছেন-গিয়েছেন, কোচ ছাঁটাই হয়েছে, নতুন হাই প্রোফাইল কোচ গদিতে বসেছেন। কিন্তু আইপিএলে আরসিবির মন্দভাগ্য কিছুতেই ঘোচেনি!

সদ্যসমাপ্ত টুর্নামেন্ট জিতে সেই পরাজয়ের ট্র্যাডিশন বদলে দিয়েছেন রজত পাটিদার, বিরাট কোহলিরা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিহাসের পাতায় নাম তুলেছে বেঙ্গালুরু।

পরদিন, খুব স্বাভাবিকভাবেই, শহরে বিজয়ী দল ফিরে আসায় উৎসবের বন্দোবস্ত হয়। কিন্তু সবই অপরিকল্পিতভাবে, লাগামছাড়া উন্মাদনায়। ফলশ্রুতি: তুমুল বিশৃঙ্খলা, জনপ্লাবন, জনতার গতি ঠেকাতে পুলিশি ব্যর্থতা এবং পদপিষ্টের ঘটনা। যার বলি ১১ জন নিরীহ তরুণ-তরুণী। যাঁদের সকলেই এসেছিলেন দল বেঁধে। অনেকেই পাশের শহর থেকে। কেউ কেউ পরিবারকে না জানিয়ে। শুধু একবার স্বপ্নের নায়কদের দেখতে। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুই নিয়তি হয়ে দাঁড়ায়!

ঘটনা নিয়ে প্রাক্তন, বর্তমান, উদীয়মান মিলিয়ে অনেক ক্রিকেটারই সরব হয়েছেন, শোক জানিয়েছেন। এবার মুখ খুললেন সুনীল গাভাসকারও। বললেন, ‘যদি আরসিবি গোড়ার কয়েক বছরের মধ্যে ট্রফি জিতত তাহলে এভাবে আবেগের বিস্ফোরণ হত না। দল ১৮ বছর বাদে ট্রফি জেতায় যেটা হয়েছে।‘ নিহতদের পরিবার-পরিজনদের সমবেদনা জানিয়ে সুনীল এরপর জুড়ে দেন, ‘বাকি অনেক টিম আইপিএল জিতেছে। কিন্তু উচ্ছ্বাস অনেক নীচু তারে বাঁধা। এর কারণ তাদের সমর্থকদের এত বছর ধরে অপেক্ষা করে যেতে হয়নি।‘

কিন্তু যতই প্রতীক্ষা থাক, ‘এ সালা কাপ নামদে’ (এ বছর কাপ আমাদের) স্লোগানে মুখরিত অনুরাগীদের মাঠে আসা নিশ্চিতভাবে দলকে অনুপ্রাণিত করেছে! এই তত্ত্ব মানতে নারাজ সানি। সাফ দাবি: এ ধরনের স্লোগান দলের ঘাড়ে চাপ বাড়ায়, খেলোয়াড়দের মোটেও এককাট্টা করে না।


```