Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘পারফরম্যান্সের চেয়েও আচরণ গুরুত্বপূর্ণ’, শুভমানকে নেতৃত্বের মন্ত্র স্মরণ করালেন গাভাসকার

শুভমান গিলের (Shubhman Gill) হাতে টেস্ট টিমের (Test Team) দায়িত্ব ন্যস্ত হতেই তরুণ ওপেনারকে সতর্কবার্তা দিলেন সুনীল গাভাসকার (Sunil Gavaskar)।

‘পারফরম্যান্সের চেয়েও আচরণ গুরুত্বপূর্ণ’, শুভমানকে নেতৃত্বের মন্ত্র স্মরণ করালেন গাভাসকার

শুভমান ও গাভাসকার

শেষ আপডেট: 26 May 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: অধিনায়কের মুকুট মাথায় পরা শক্ত। কিন্তু তার চেয়েও কঠিন সতীর্থ ও অনুগামীদের সম্মান আদায় করে নেওয়া।

শুভমান গিলের (Shubhman Gill) হাতে টেস্ট টিমের (Test Team) দায়িত্ব ন্যস্ত হতেই তরুণ ওপেনারকে সতর্কবার্তা দিলেন সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। এতটুকু ভণিতা না করে জানিয়ে দিলেন কোথায় কোথায় বিপদে পড়তে হতে পারে তাঁকে, কোথায় চ্যালেঞ্জ, কীভাবে হবে তাঁর পারফরম্যান্সের মূল্যায়ন।

রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নেন ৭ মে। দিনকয়েক বাদে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলিও (Virat Kohli)। দুই অভিজ্ঞ সদস্য সরে যেতেই কে হবেন দলের পরিবর্তী অধিনায়ক, তাই নিয়ে শুরু হয় আলাপ-আলোচনা। সমাজমাধ্যমে ওঠে বিতর্কের ঝড়। একদল বুমরাহর হাতে দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তাব দিলেও তাতে সায় দেননি অনেকে। তাঁদের দাবি, টিম ইন্ডিয়ার আগামী দিনের অভিমুখ হতে চলেছে ‘তারুণ্য’। তরুণ ক্রিকেটারদের নিয়েই দল সাজানোর পক্ষপাতী গৌতম গম্ভীর, সেটা এতদিনে স্পষ্ট। ফলে দলের নেতৃত্বের রাশ অনভিজ্ঞ হলেও কমবয়সি কারও হাতে তুলে দেওয়া উচিত।

এই মতেই সিলমোহর দিয়েছেন নির্বাচকরা। বেছে নেওয়া হয়েছে শুভমানকে। কিন্তু নবাগত অধিনায়ককে একাধিক বিষয়ে আগেভাগে সতর্ক করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। বলেছেন, ‘যখন কেউ জাতীয় দলের অধিনায়ক হয়, তখন তার কাঁধে অনেক চাপ এসে পড়ে। সাধারণ খেলোয়াড় এবং অধিনায়কের মধ্যে অনেক ফারাক। যখন তুমি টিমের সাধারণ সদস্য, তখন তোমায় কাছের সতীর্থদের সঙ্গে যোগাযোগ রাখলেই চলে যায়। কিন্তু যখন তুমি দলের নেতা, তখন এমনভাবে আচরণ করা প্রয়োজন, যাতে টিমের বাকিরাও তোমায় শ্রদ্ধা করে। একজন অধিনায়কের ব্যবহার তাঁর পারফরম্যান্সের চেয়েও গুরুত্বপূর্ণ।‘

উল্লেখ্য, শুভমানের অধিনায়কত্ব লাভের পর ঘরে-বাইরে প্রবল বিতর্ক উঠেছে। কৃষ্ণামাচারি শ্রীকান্তের (Krishnamachari Srikkanth) মতো প্রাক্তন ক্রিকেটার রাখঢাক না করেই জানিয়েছেন, শুভমান প্রথম একাদশেই নিশ্চিত নন। তা ছাড়া ঘরের মাঠে ভাল খেললেও বিদেশে লাগাতার ব্যর্থ হয়ে এসেছেন। ফলে দলের নেতৃত্ব জসপ্রীত বুমরাহের মতো অভিজ্ঞ কারও হাতে তুলে দেওয়া উচিত। ডেপুটি করা যেতে পারে রাহুল কিংবা শুভমানকে।

যদিও এমন প্রস্তাব নাকচ করেছে বোর্ড। এখন শুভমানই দলের নতুন অধিনায়ক। সহ-অধিনায়ক হিসেবে বাছা হয়েছে ঋষভ পন্থকে।


```