শেষমেশ জল্পনাকে সত্যি করে পরবর্তী অধিনায়ক হিসেবে বাছা হল শুভমানকে। আর এই সূত্রে ঠিক হয়ে গেল ঠিক কোন পথে এগোতে চাইছে বিসিসিআই।

শুভমান গিল
শেষ আপডেট: 25 May 2025 18:07
দ্য ওয়াল ব্যুরো: ‘বিরাট সম্মান’ এবং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব’। টিম ইন্ডিয়ার (Team India) টেস্ট দলের অধিনায়ক নির্বাচনের পর শুভমান গিল (Shubhman Gill) তাঁর দায়িত্বকে এই দুটো শব্দবন্ধ দিয়ে ব্যাখ্যা করলেন।
গতকালই জাতীয় নির্বাচকদের তরফে আসন্ন ইংল্যান্ড ট্যুরের (England Series) জন্য টিম বাছাই করা হয়েছে। দলের অধিনায়ক কে হন, সেই নিয়ে তর্ক-বিতর্ক, আলাপ-আলোচনা চলছিল। সংবাদমাধ্যমে শুভমানকে অ্যাডভান্টেজ দিয়েছিল ঠিকই। কিন্তু এর পাশাপাশি ভেসে উঠছিল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কেএল রাহুলের (KL Rahul) মতো ক্রিকেটারদের নামও।
যদিও শেষমেশ জল্পনাকে সত্যি করে পরবর্তী অধিনায়ক হিসেবে বাছা হল শুভমানকে। আর এই সূত্রে ঠিক হয়ে গেল ঠিক কোন পথে এগোতে চাইছে বিসিসিআই। একজন অনভিজ্ঞ তরুণ অধিনায়কের হাতে দলের নেতৃত্বের রাশ ছেড়ে দিয়ে গৌতম গম্ভীর বুঝিয়ে দিলেন তিনি কাদের নিয়ে শুধু ইংল্যান্ড সফর নয়, আগামী সমস্ত টুর্নামেন্টে নামতে চান।
আর এতকিছুর মধ্যে কী জানাচ্ছেন শুভমান? দলের নয়া অধিনায়ক গতকাল কিছু বলেননি। আজ তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া সামনে এসেছে। সামনে এনেছে বিসিসিআই। শেয়ার করেছে ছোট একটি ভিডিও। যেখানে শুভমান তার অনুভূতি, সামনের লক্ষ্য অকপটে শেয়ার করেছেন।
Ready to lead the country 🇮🇳
Grounded in learnings 😇
Driven by purpose 💪
🎥 𝗣𝗿𝗲𝘀𝗲𝗻𝘁𝗶𝗻𝗴 #TeamIndia 𝗧𝗲𝘀𝘁 𝗖𝗮𝗽𝘁𝗮𝗶𝗻 𝗦𝗵𝘂𝗯𝗺𝗮𝗻 𝗚𝗶𝗹𝗹 - By @Moulinparikh@shubmangill— BCCI (@BCCI) May 25, 2025
শুভমানের কথায়, ‘একজন বাচ্চা ছেলে যখনই ক্রিকেট খেলা শুরু করে, ও টিম ইন্ডিয়ার হয়ে খেলতে চায়। শুধু জাতীয় দল নয়, সকলেই চায় অনেক দিন ধরে দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলে যেতে। আর এই সুযোগ পাওয়াটা সত্যি বিরাট সম্মান এবং বড় দায়িত্ব!’