Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাওয়ার হিটিং ছেড়ে লাল বলে প্রস্তুতি শুভমানের, আইপিএলের মধ্যেই ইংল্যান্ডের শান দেওয়া শুরু?

সবকিছুর মধ্যে শুভমানের জায়গা দলে মোটামুটি পাকা। বিদেশের মাটিতে নিজের দক্ষতা প্রমাণ করতে না পারলেও ওয়ান ডে ক্রিকেট এবং চলতি আইপিএল—দুই মঞ্চেই সমান তালে পারফর্ম করে চলেছেন শুভমান।

পাওয়ার হিটিং ছেড়ে লাল বলে প্রস্তুতি শুভমানের, আইপিএলের মধ্যেই ইংল্যান্ডের শান দেওয়া শুরু?

শুভমান গিল

শেষ আপডেট: 23 May 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ঘাম-ঝরানো নেট সেশনে মজে রয়েছেন গুজরাত টাইটানসের (Gujrat Titans) ক্রিকেটাররা। কেউ পাওয়ার হিটিং স্কিলে শান দিচ্ছেন। কেউ কী হতে পারে ডেথ ওভারের রণকৌশল—সেই নিয়ে মশগুল।

এ সবের থেকে সরে গিয়ে কিছুক্ষণের বিরতি, খানিক বিশ্রামের পর নেটে নামলেন দলের অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill)। কিন্তু চার-ছক্কা মেরে নিজের অস্ত্র আরও ধারালো করা নয়, গুজরাতের নির্ভরযোগ্য ওপেনারকে দেখা গেল লাল বলে প্র্যাকটিস করতে। সিমারদের বিরুদ্ধে ডিফেন্স করে গেলেন। কখনও ছাড়লেন, কখনও স্ট্রেট ড্রাইভ মারলেন।

আর এই ছবি দেখার পরই জল্পনা উঠল—তবে কি ইংল্যান্ড সিরিজের (England Series) জন্য প্রস্তুতি শুরু করলেন গিল? অধিনায়ক হোন না হোন, রোহিতের অবর্তমানে সম্ভবত যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁকে ওপেনে নামতে দেখা যাবে, সেটা মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত দল ঘোষণা হবে কাল-পরশুর মধ্যে। তার আগে এভাবে একাগ্রচিত্তে লাল বলে ব্যাটিং করতে দেখে অনেকেই মনে করছেন ইতিমধ্যে আইপিএলের পাশাপাশি ইংল্যান্ড সফরকেও গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছেন তরুণ ক্রিকেটার।

এমনিতেই রোহিত, বিরাটের অবর্তমানে ভারতীয় দলে শূন্যতা সৃষ্টি হয়েছে। ওপেন ও মিডল অর্ডারের ভারসাম্য নিয়ে সন্দিহান নির্বাচকরা। কাকে রাখা হবে, কাকে ফিরিয়ে আনা হবে, ঘরোয়া ক্রিকেটে লাল বলের ক্রিকেটে রান করা করুণ নায়ারের মতো ব্যাটসম্যানদের উপর কি মিডল অর্ডার সামলানোর দায়িত্ব দেওয়া হবে—এই নিয়ে চলছে আলোচনা, বিতর্ক।

সবকিছুর মধ্যে শুভমানের জায়গা দলে মোটামুটি পাকা। বিদেশের মাটিতে নিজের দক্ষতা প্রমাণ করতে না পারলেও ওয়ান ডে ক্রিকেট এবং চলতি আইপিএল—দুই মঞ্চেই সমান তালে পারফর্ম করে চলেছেন শুভমান। ১২ ম্যাচে করেছেন ৬০১ রান। কিন্তু ইংল্যান্ড, যা বরাবর সিমারদের মুক্তাঞ্চল নামে পরিচিত, সেখানে পেসারদের সামলাতে জরুরি আলাদা মানের পরিশ্রম ও প্রস্তুতি। আইপিএলের মধ্যেও যেভাবে শুভমান টেস্টকে পাখির চোখ করেছেন, নিজেকে নিংড়ে দিচ্ছেন, তাকে প্রশংসা জানিয়েছেন বিশেষজ্ঞদের অনেকে।

উল্লেখ্য, ইংল্যান্ড সফর শুরুর আগে ইন্ডিয়া এ টিম ইংল্যান্ড লায়নের বিরুদ্ধে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে। ভেন্যু ক্যান্টারবেরি ও নর্দাম্পটন। প্রথম খেলা ৩০ মে, দ্বিতীয় ম্যাচ ৬ জুন। আইপিএলের প্লে-অফে ইতিমধ্যে জায়গা পাকা করেছে গুজরাত টাইটানস। ৩ জুন আইপিএল ফাইনাল। তার আগে প্লে-অফ। ফলে প্রথম প্রস্তুতি ম্যাচে নামা শুভমানের পক্ষে সম্ভব নয়। বোর্ড সূত্রে খবর, দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন দলের সম্ভাব্য ওপেনার।


```