Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Eng vs Ind: ৮৯-এ আউট জাদেজা, অপরাজিত গিলের কাঁধে ভর করে বড় ইনিংসের পথে ভারত

ম্যাচের দ্বিতীয় দিন ভারতে লাঞ্চে গিয়েছে ৪১৯ রান নিয়ে। হাতে রয়েছে এখনও চার উইকেট। ক্রিজে রয়েছেন অধিনায়ক শুভমান গিল (১৬৮) ও ওয়াশিংটন সুন্দর (১)।  

Eng vs Ind: ৮৯-এ আউট জাদেজা, অপরাজিত গিলের কাঁধে ভর করে বড় ইনিংসের পথে ভারত

শুভমান গিল ও রবীন্দ্র জাদেজা

শেষ আপডেট: 3 July 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: মাত্র এগারো রানের জন্য এজবাস্টনে নিজের দ্বিতীয় টেস্ট শতকটি পেলেন না ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। জশ টংয়ের বলে উইকেটরক্ষক জেমি স্মিথের হাতে ক্যাচ তুলে তিনি আউট হন ৮৯ রানে। আর মাত্র ১১ রান করতে পারলেই তাঁর এজবাস্টনে হয়ে যেত পরপর দুটি টেস্টে দুই শতক।

এই টেস্টে জাদেজার নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলেছিলেন। কিন্তু সৌরাষ্ট্রের এই অলরাউন্ডার বাইশ গজে প্রমাণ করে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি।

পাঁচ উইকেট হারিয়ে ৩১০ রান নিয়ে আজ দিন শুরু করেছিল ভারত। নীতীশ কুমার রেড্ডি আউট হওয়ার পর বুধবারই গিল-জাদেজার জুটিতে উঠেছিল ৯৯ রান। বৃহস্পতিবার এই জুটিতে ওঠে আরও ১০৪ রান। জাদেজা যখন আউট হন টিম ইন্ডিয়ার রান তখন ৪১৪।

ম্যাচের দ্বিতীয় দিন ভারতে লাঞ্চে গিয়েছে ৪১৯ রান নিয়ে। হাতে রয়েছে এখনও চার উইকেট। ক্রিজে রয়েছেন অধিনায়ক শুভমান গিল (১৬৮) ও ওয়াশিংটন সুন্দর (১)।  


```