Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কালীঘাটকে চার গোল দিয়ে জয়ের সরণিতে মোহনবাগান

গোষ্ঠ পাল সরণির ক্লাব এদিন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারাল ৪-০ গোলে।

কালীঘাটকে চার গোল দিয়ে জয়ের সরণিতে মোহনবাগান

মোহনবাগান

শেষ আপডেট: 3 July 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগের (CFL Premier Divison) শুরুটা এবার ভাল হয়নি সবুজ-মেরুন ব্রিগেডের। প্রথম ম্যাচেই তারা পুলিশের কর্ডনে আটকে গিয়ে মাঠে তিন পয়েন্ট ফেলে রেখে এসেছিল। সেই ম্যাচের পর দলের কোচ ডেগি কার্ডোজো বলেছিলেন, অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। এই দলের আরও ভাল খেলার ক্ষমতা রয়েছে।

দ্বিতীয় ম্যাচে সেটাই প্রমাণ করে দিল কার্ডোজোর ছাত্ররা। মোহনবাগানের (Mohunbagan) লক্ষ্মীবারে হল লক্ষ্মীলাভ। গোষ্ঠ পাল সরণির ক্লাব এদিন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে (Kalighat Sports Lovers Association) হারাল ৪-০ গোলে।

পুলিশের কাছে প্রথম ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছিল মেরিনার্স। সেদিনের ম্যাচেও দাপট ছিল বাগানেরই। কিন্তু একের পর এক আক্রমণ গড়লেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল আসেনি। সেই সঙ্গে ছিল ফুটবলারদের মধ্যো বোঝাপড়ার অভাবও।

দ্বিতীয় ম্যাচেই অবশ্য ছন্দ ফিরে পেয়ে তড়তড় গতিতে এগিয়েছে পাল তোলা নৌকো। প্রথম ম্যাচে বোঝাপড়ার যে অভাব দেখা গিয়েছিলএদিন সেটা দেখা যায়নি। সালাউদ্দিন, পাসান তামাং, টংসিন, সন্দীপরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন।মোহনবাগানকে এগিয়ে দেন ক্যাপ্টেন সন্দীপ মালিক। দ্বিতীয় গোলটি হয় আত্মঘাতী। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রাখে মোহনবাগান। পাসাং ৩-০ করেন মেরিনার্সের হয়ে। এরপর আদিল আবদুল্লা করেন ৪-০। ম্যাচের শেষ দিকে অফসাইডের জন্য গোল বাতিল হয় বাগানের।


```