Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Eng vs Ind: প্রথম দিনের ইনিংসে ভুল শট মাত্র ৩.৫%, গিলের প্রশংসায় মাতলেন ট্রট

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২১৬ বলের ইনিংসে গিল ভুল শট খেলেছেন মাত্র ৩.৫ শতাংশ। যেখানে ইংল্যান্ডের বাইশ গজে এই গড় প্রায় ১২ শতাংশ। 

Eng vs Ind: প্রথম দিনের ইনিংসে ভুল শট মাত্র ৩.৫%, গিলের প্রশংসায় মাতলেন ট্রট

জোনাথন ট্রট ও শুভমান গিল

শেষ আপডেট: 3 July 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই শুভমান গিলের (Shubman Gill) দায়িত্ববোধ যেন অনেকটাই বেড়ে গিয়েছে। এর আগে সেট হয়েও খারাপ শট খেলার জন্য তাঁকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। আর এখন অধিনায়ক গিলের নিয়ন্ত্রিত ইনিংস দেখে মুগ্ধ ক্রিকেট-বিশ্ব।

প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর এজবাস্টনে দ্বিতীয় টেস্টেও শতকের দেখা পেয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিল। অধিনায়ক হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে তুলে এনেছেন খাদের কিনারা থেকে। তবে এজবাস্টনে গিলের করা শতকের একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। পরিসংখ্যানের বিচারে এর আগে ইংল্যান্ডের মাটিতে এত নিয়ন্ত্রিত টেস্ট সেঞ্চুরি আর কাউকে করতে দেখা যায়নি

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২১৬ বলের ইনিংসে গিল ভুল শট খেলেছেন মাত্র ৩.৫ শতাংশ। যেখানে ইংল্যান্ডের বাইশ গজে এই গড় প্রায় ১২ শতাংশ। ২০০৬ সাল থেকে ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ক্রিকভিজ এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে। সেখানে দেখা যাচ্ছে, ২০০৬ সালের পর ইংল্যান্ডে এটিই সবচেয়ে নিয়ন্ত্রিত, সবচেয়ে নিখুঁত টেস্ট সেঞ্চুরি।

গিল এক্ষেত্রে ছাপিয়ে গিয়েছেন অ্যালিস্টার কুক, জো রুট, কেভিন পিটারসেনের মতো কিংবদন্তিদেরও। এমনকি গত দুই দশকে যাঁরা ইংল্যান্ডে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, সেই রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারারাও এমন নিয়ন্ত্রণ দেখাতে পারেননি।

শুভমানের গতকালের ইনিংসে মাত্র দুটি বল ব্যাটের বাইরের কানায় লেগেছিল। দুই ক্ষেত্রেই বোলার ছিলেন ক্রিস ওকস। তবে সেটা ছিল শুরুর দিকে। তখনও গিল ২০ রানে পৌঁছতে পারেননি। এছাড়া ব্যাটের ভেতরের কানায় লেগেছিল একবার, বোলার ছিলেন ব্রাডন কার্স।

ইংল্যান্ডে আগের ছয় ইনিংসে গিলের গড় ছিল মাত্র ১৪.৬৬। তবে এবার প্রথম টেস্টে ৪ নম্বরে নেমে হেডিংলিতে প্রথম ইনিংসেই খেলেন ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস। 

ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী ভারতের নতুন টেস্ট অধিনায়ক সম্পর্কে বলেছেন, “শুভমান নিজের ডিফেন্স নিয়ে অনেক কাজ করেছে। আগে ইংল্যান্ডে এসে ও একটু শক্ত হাতেই খেলত। এখন ও বলকে ব্যাটে আসতে দিচ্ছে। নিজের রক্ষণে বিশ্বাস রাখছে।

পাশাপাশি গিলের ব্যাটিংয়ে মুগ্ধ আফগানিস্তান দলের কোচ এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটও (Jonathan Trott)। প্রাক্তন এই ইংলিশ ব্যাটার বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের সুচিন্তিত কৌশল এবং শারীরিক ভাষা একজন বিশ্বমানের খেলোয়াড়ের বৈশিষ্ট্য, যার ভবিষ্যৎ উজ্জ্বল। 

ট্রট জিও হটস্টারকে বলেন, “গিলের আচরণ এবং রান করার ধর অসাধারণ। ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে তার নিয়ন্ত্রণ ড্রেসিংরুমে বার্তা দিয়েছিল যে, সে দায়িত্ব নিচ্ছে এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তার কৌশল স্পষ্ট ছিল। আমি ক্রিজে থাকব এবং আগামীকাল আবার খেলব। আমি নিশ্চিত করব যে, আমরা একটি জয়ের অবস্থানের দিকে এগিয়ে চলেছি। সে একজন বিশ্বমানের খেলোয়াড়, যার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

ট্রট বলেন, “গিল সুচিন্তিত কৌশল নিয়ে ব্যাট করেছে, যেখানে তার আত্মবিশ্বাস স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। অধিনায়ক হিসাবে এমন পারফরম্যান্স দলের অন্যান্য খেলোয়াড়দের উপরও ইতিবাচক প্রভাব ফেলে। সেই সঙ্গে ট্রট বলেন, ক্রিস ওকসের তুলনায় ব্রাইডন কার্সের গতি একটু বেশি, কিন্তু গিলের দুই ক্ষেত্রেই মোকাবিলা করার ক্ষমতা চিত্তাকর্ষক।  জানেওকস স্টাম্প আক্রমণ করার চেষ্টা করবে এবং গিল সাবধানে খেলার পরিকল্পনা করে। এটাই হল সেই জিনিস, যা ভাল খেলোয়াড়দের গড় খেলোয়াড়দের থেকে এবং বিশ্বমানের খেলোয়াড়দের বাকিদের থেকে আলাদা করে।


```