Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Eng vs Ind: ভারতের প্রথম একাদশ দেখে সৌরভের প্রশ্ন, ‘এরাই কি দুই সেরা স্পিনার?’

আমি নিশ্চিত নই যে, ভারত তাদের দুই সেরা স্পিনারকে খেলাচ্ছে কি না।

Eng vs Ind: ভারতের প্রথম একাদশ দেখে সৌরভের প্রশ্ন, ‘এরাই কি দুই সেরা স্পিনার?’

সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীর

শেষ আপডেট: 3 July 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে বার্মিংহামের এজবাস্টনে শুরু ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ (England vs India, Edgbaston Test)। প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এজবাস্টনে ভারত নেমেছে প্রথম টেস্ট খেলা তিন ক্রিকেটারকে বাদ দিয়ে। 

জসপ্রীত বুমরাহকে যে ওয়ার্কলোডের কথা ভেবে দ্বিতীয় টেস্টের দলে রাখা হবে না সেটা প্রত্যাশিতই ছিল। সেই সঙ্গে বাদ পড়েছেন সাই সুদর্শন ও শার্দূল ঠাকুর। এই তিন ক্রিকেটারের পরিবর্তে নেওয়া হয়েছে নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপকে। 

তবে ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ (Playing Eleven) দেখে অনেক প্রাক্তন ক্রিকেটারই অবাক হয়েছেন। বিশেষ করে দ্বিতীয় স্পিনার হিসাবে ওয়াশিংটন সুন্দরকে দেখে। বেশির ভাগেরই মতামত, এজবাস্টনের পিচে সুন্দরের থেকে অনেক বেশি কার্যকরী হতেন কুলদীপ যাদব। অনেকে আবার সাই সুদর্শনের বাদ পড়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রথম একাদশ নির্বাচন নিয়ে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রতি অভিযোগের আঙুল উঠেছে। অনেকেই মনে করছেন, তাঁর গোয়ার্তুমির ফল ভোগ করতে হবে ভারতকে।

দ্বিতীয় টেস্টের আগে ধারণা করা হচ্ছিল যে, জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে কুলদীপ যাদব বার্মিংহামে দ্বিতীয় টেস্টের জন্য সুযোগ পেতে পারেন। তবে, জাদেজা এবং সুন্দরকে দুই স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত করায় তা হয়নি। ভারতের টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।

রীতিমতো উদ্বেগ প্রকাশ করে বাংলা ও জাতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন"আমি নিশ্চিত নই যে, ভারত তাদের দুই সেরা স্পিনারকে খেলাচ্ছে কি না। ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং করেছে, আমি এতে অবাক। আমার মনে হয় এই মুহূর্তে এটি ভারতের সেরা সুযোগ। বোর্ডে রান রাখুন এবং আশা করি এটি কার্যকর হবে

বুধবার বার্মিংহামে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দলের সমন্বয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরও। সানি প্রথম একাদশ দেখে বলেছিলেন, "কুলদীপকে দলে নেওয়া হয়নি দেখে আমি বিস্মিত। কারণ এই ধরনের পিচে টার্ন রয়েছে। এখানে কুলদীপ ভাল অপশন হতে পারত।

সনি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "যদি তোমার টপ-অর্ডার ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী রান না করতে পারে, তাহলে এটা কখনওই ভাবা উচিত নয় যে, সাত নম্বরে ওয়াশিংটন অথবা আট নম্বরে নিতীশ রেড্ডি এটা করে দেবে। তাই উচিত ছিল বোলিং ইউনিটকে শক্তিশালী করা, ব্যাটিং বিভাগে খুব বেশি নয়।"


```