Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Eng vs Ind: ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ৩ সেঞ্চুরি করে বিশেষ ক্লাবের সদস্য হলেন গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি হয়ে গেল তাঁর। পঞ্চম ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়লেন শুভমান।

Eng vs Ind: ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ৩ সেঞ্চুরি করে বিশেষ ক্লাবের সদস্য হলেন গিল

শুভমান গিল

শেষ আপডেট: 3 July 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকে আরও যেন চওড়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) ব্যাট। ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) প্রথম টেস্টে লিডসে শতক হাঁকিয়েছিলেন গিল। এরপর দ্বিতীয় টেস্টে (Shubman Gill) এজবাস্টনেও তাঁর ব্যাট থেকে এসেছে শতরানের ইনিংস। তাঁর এই সেঞ্চুরি শুধু টিম ইন্ডিয়াকে খাদের কিনারা থেকে তুলে আনেনি, গড়েছে বেশ কিছু নজিরও। 

লিডসের পর এজবাস্টন টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি হয়ে গেল তাঁর। পঞ্চম ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়লেন শুভমান। এই ক্ষেত্রে তিনি মহম্মদ আজহারউদ্দিন এবং রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের সঙ্গে নিজের নাম যুক্ত করেছেন। 

বুধবার ভারতীয় অধিনায়ক ১৯৯ বলে তাঁর টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও গিল সেঞ্চুরি করেছিলেন। এর আগে ২০২৪ সালে, যখন ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতে এসেছিল, তখন ধর্মশালায় গিল ১১০ রান করেছিলেন। 

ইংল্যান্ডের বিপক্ষে টানা তিনটি সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার

মহম্মদ আজহারউদ্দিন (১৯৮৪-৮৫)

দিলীপ ভেঙ্গসরকার (১৯৮৫-৮৬)

রাহুল দ্রাবিড় (২০০২)

রাহুল দ্রাবিড় (২০০৮–২০১১)

শুভমান গিল (২০২৪-২০২৫)

পাশাপাশি শুভমান গিল একজন অধিনায়ক হিসাবেও বড় অর্জন করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টানা দু সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় অধিনায়ক তিনি। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিজয় হাজারে এবং মহম্মদ আজহারউদ্দিন। এই দুই কিংবদন্তিই যথাক্রমে দিল্লি  ব্র্যাবোর্নে (১৯৫১-৫২) এবং লর্ডস  ওল্ড ট্র্যাফোর্ডে (১৯৯০) এই কৃতিত্ব অর্জন করেছিলেন।


```