Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

‘সোনা, এটাই অবসর নেওয়ার সময়’, হরভজন-কন্যার অভিমানভরা মেসেজের জবাব দিলেন বিরাট কোহলি

বিরাট কোহলি অবসর (Virart Kohli Retirement) নিয়েছেন টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে—একথা তামাম ক্রিকেটমোদীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসীর দলে রয়েছেন এক খুদে ভক্তও। নাম হিনায়া (Hinaya)। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) মেয়ে।

‘সোনা, এটাই অবসর নেওয়ার সময়’, হরভজন-কন্যার অভিমানভরা মেসেজের জবাব দিলেন বিরাট কোহলি

বিরাট ও সপরিবারে ভাজ্জি

শেষ আপডেট: 29 May 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি অবসর (Virart Kohli Retirement) নিয়েছেন টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে—একথা তামাম ক্রিকেটমোদীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসীর দলে রয়েছেন এক খুদে ভক্তও। নাম হিনায়া (Hinaya)। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) মেয়ে। বিষয়টা হজম করতে তার এতটাই কষ্ট হচ্ছে যে, থাকতে না পেরে বাবার মোবাইল থেকে মেসেজ পর্যন্ত পাঠিয়েছে। জবাবও এসেছে চটজলদি। সহাস্য বিরাট লিখেছেন—‘সোনা, এটাই অবসর নেওয়ার সময়!’

সম্প্রতি লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) জেতার পর বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানালেও তা সামনে আসেনি। বিরাট স্বয়ং সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট করে ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা সামনে আনেন।  জুন মাসে ইংল্যান্ড সিরিজ। কঠিন লড়াই। কিছুদিন আগে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এর পরপরই আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন কেন—কোহলির এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন জমতে শুরু করে। অনেকে অনেক রকম তত্ত্ব দাঁড় করালেও তিনি নিজে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি।

বিষয়টা অনেকের মতো হরভজন সিংয়েরও হজম হয়নি। টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য খেলেছেন বিরাটের সঙ্গে। কোহলিকে খুব কাছ থেকে চেনেন। ভাজ্জির মেয়ে হিনায়ারও বিরাটের সঙ্গে ভাল খাতির! হরভজন সপরিবারে—স্ত্রী ও মেয়েকে নিয়ে—বিরাটের সঙ্গে বছর কয়েক আগে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা সে সময় বেশ ভাইরাল হয়।

কোহলির অবসর নিয়ে বলতে গিয়ে তাই কিছুটা হলেও বিস্মিত ভাজ্জি। বলেছেন, ‘আমি জানি না, বিরাট কেন সরে গেল। আমার মেয়েও আমায় জিজ্ঞেস করেছে, ‘বাবা, কী কারণে বিরাট কোহলি অবসর নিলেন? আমি ওঁকে মেসেজ করতে চাই।‘ এরপর ও বিরাটকে সত্যি মেসেজ পাঠায়। লেখে, ‘আমি হিনায়া। তুমি অবসর নিলে কেন?’ হিনায়া মন থেকে এতটাই কষ্ট পেয়েছিল! জবাবে বিরাট জানায়, ‘সোনা, এটাই সরে যাওয়ার সময়!’

টেস্ট ক্রিকেটই যে তাঁর সবচেয়ে পছন্দের ফর্ম্যাট একথা বহুবার জানিয়েছেন বিরাট কোহলি। এই মঞ্চে তাঁর রেকর্ডও নজরকাড়া। ৩০ সেঞ্চুরি, ৩১ হাফ-সেঞ্চুরি এসেছে বিরাটের ব্যাট থেকে। সর্বোচ্চ রান ২৫৪।

উল্লেখ্য, টেস্টের আগে, গত বছর বিশ্বকাপ জিতে টি-২০ ক্রিকেটকে আলবিদা জানান কোহলি। এখন আন্তর্জাতিক স্তরে শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলেন। পাশাপাশি ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে নামেন আইপিএলে।


```