Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অবসরেও সক্রিয় রোহিত! তাঁর বিশেষ আর্জিতেই দায়িত্বে ফিরলেন ফিল্ডিং কোচ টি দিলীপ?

আগে জানা গিয়েছিল, বোর্ড নাকি দিলীপের জায়গায় কোনও এক বিদেশি কোচকে আনতে আগ্রহী। কিন্তু নির্ধারিত সময়ে সেটা করা সম্ভব হয়নি। তারপরই দিলীপকে ফের আগের দায়িত্বে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অবসরেও সক্রিয় রোহিত! তাঁর বিশেষ আর্জিতেই দায়িত্বে ফিরলেন ফিল্ডিং কোচ টি দিলীপ?

রোহিত শর্মা ও টি দিলীপ

শেষ আপডেট: 28 May 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: তিনি দলে না থেকেও দলে আছেন!

‘তিনি’ মানে রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি মাসেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। যাকে ঘিরে জন্ম নিয়েছে একগুচ্ছ প্রশ্ন, দানা বেঁধেছে একাধিক সংশয়। কেন ইংল্যান্ড সফরের আগে অবসর নিলেন রোহিত? কোচ গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে মতানৈক্যই সরে যাওয়ার ফ্যাক্টর নয় তো?

উত্তর যাই হোক না কেন, রোহিতের নিষ্ক্রমণে (Rohit Sharma Retirement) টিম ইন্ডিয়ার (Team India) অন্দরে যে ফাটল দেখা দিয়েছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। সেই ফাটলের ছাপ পড়েছে অধিনায়ক নির্বাচন, দল বাছাই থেকে শুরু করে বিরাট কোহলির অবসরেও (Virat Kohli Retirement)!

দলের অন্দরে রোহিত জনপ্রিয় ছিলেন—সেটা স্বীকার করেছেন নবাগত অধিনায়ক শুভমান গিল। রোহিত কতটা প্রভাব ফেলেছিলেন সেটা বোঝা গেল আজ। সূত্রের খবর, কয়েক দিন আগে ছাঁটাই হওয়া ফিল্ডিং কোচ টি দিলীপ (T Dilip) যে ফের দায়িত্বে ফিরেছেন, তার নেপথ্যে নাকি রোহিতের বড় ভূমিকা রয়েছে। তাঁর ‘বিশেষ’ আর্জিতেই দলের ফিল্ডিং বিভাগ সামলাবেন দিলীপ। আর সেটা আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই!

বিরাট, রোহিত দুই তারকা ক্রিকেটার সরে দাঁড়ানোর অনেক আগে বিসিসিআই গৌতম গম্ভীরের দুই সহকারীর চুক্তি বাতিল করে। একজন সহকারী কোচ অভিষেক নায়ার। অন্যজন ফিল্ডিং কোচ টি দিলীপ।

এর আগে জানা গিয়েছিল, বোর্ড নাকি দিলীপের জায়গায় কোনও এক বিদেশি কোচকে আনতে আগ্রহী। কিন্তু নির্ধারিত সময়ে সেটা করা সম্ভব হয়নি। তারপরই দিলীপকে ফের আগের দায়িত্বে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন জানা যাচ্ছে, এর পেছনে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বিদায়ী অধিনায়ক রোহিত শর্মার। তিনিই কোচ গৌতম গম্ভীরকে দিলীপের পুনর্বহালের ‘বিশেষ’ আর্জি জানান। সূত্রের খবর, দিলীপের আগের চুক্তিই নবীকরণ হয়েছে। মেয়াদ বেড়েছে এক বছর।

ইতিপূর্বে জানা গিয়েছিল, বিসিসিআই রায়ান টেন দুশখতেকে ফিল্ডিং কোচ বানাতে চায়। যিনি আগে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব সামলেছেন। এখন সেই পরিকল্পনা থেকে সরে আসছে বোর্ড। দুশখতেকে গৌতম গম্ভীরের সহকারী করা হতে পারে বলে খবর।

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার অন্দরে জনপ্রিয় টি দিলীপ একগুচ্ছ নিয়ম আমদানি করেন। কোনও খেলোয়াড় ট্রেনিংয়ে ভাল পারফর্ম করলে তাঁকে মেডেল পরিয়ে পুরস্কার দেওয়া হত, মেডেল পরাতেন প্রাক্তন কোনও ক্রিকেটার।

ইংল্যান্ড সফরে ফের সেই রীতিই ফিরতে চলেছে ভারতীয় দলের নেট প্র্যাকটিসে!


```