Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

‘টেকনিকের বিচারে বিরাটের চেয়ে রোহিত এগিয়ে’, মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক বাধালেন হার্সেল গিবস

কেরিয়ারে তিনজন সমসাময়িক ব্যাটসম্যানের পাশাপাশি উচ্চারিত হয়েছে তাঁর নাম। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ইংল্যান্ডের জো রুটের সঙ্গে একই বন্ধনীভুক্ত বিরাট কোহলি (Virat Kohli)। 

‘টেকনিকের বিচারে বিরাটের চেয়ে রোহিত এগিয়ে’, মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক বাধালেন হার্সেল গিবস

হার্সেল গিবস

শেষ আপডেট: 15 May 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারে তিনজন সমসাময়িক ব্যাটসম্যানের পাশাপাশি উচ্চারিত হয়েছে তাঁর নাম। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ইংল্যান্ডের জো রুটের সঙ্গে একই বন্ধনীভুক্ত বিরাট কোহলি (Virat Kohli)। এই চার জন, অনুরাগী মহলে যারা ‘ফ্যাভ ফোর’ নামে পরিচিত, এই বৃত্তে কখনওই রোহিত শর্মা (Rohit Sharma) ছিলেন না।

তবু অবসরের আবহে দুজন ব্যাটসম্যানের টেকনিক নিয়ে তুলনা টানলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান হার্সেল গিবস (Herschelle Gibbs)। সমাজমাধ্যম এক্স-এ এক ভক্তের পোস্টের জবাবে তিনি লেখেন, ‘রোহিত টেকনিকের দিক দিয়ে বিরাটের চাইতে অনেক বেশি এগিয়ে। কিন্তু বিরাটের আগ্রাসী মেজাজ সাদা বলের ক্রিকেটে ফারাক গড়ে দিয়েছে।‘

আলোচনা শুরু হয়েছিল এক অনুরাগীর শেয়ার করা ভিডিও দিয়ে। যেখানে রোহিত ও বিরাটের ব্যাটিংকৌশল নিয়ে কাটাছেঁড়া করা হয়। ওই পোস্টে তিনি হার্সেল গিবসকে ট্যাগ করে তাঁর মতামত জানতে চান। সেখানে জবাব দিতে গিয়ে গিবস টেকনিকের দিক দিয়ে রোহিতকে বিরাটকে এগিয়ে রাখেন। আর তাতেই শুরু হয়ে যায় বিতর্ক।

যদিও বিরাটভক্তদের সামনে পিছপা হননি হার্সেল গিবস। নিজের মতকে দাঁড় করাতে বলেন, ‘কখনও রোহিতকে ফোর্থ বা ফিফথ স্ট্যাম্পে বলের মুখোমুখি হতে দেখেছ? কতবার বিরাট এভাবে খেলতে গিয়ে আউট হয়েছেন? তাই রোহিত কোহলির চাইতে টেকনিক্যালি অনেক এগিয়ে।‘

প্রসঙ্গত, পাঁচ দিনের মাথায় দুই ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। রোহিত নেমেছেন ৬৭ টেস্টে। তুলেছেন ৪৩০১ রান। অন্যদিকে কোহলি ১২৩ টেস্টে ৯২৩০ রান করে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন। 


```