Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Asutralia vs India: কাকভোরে পার্থে নামল ক্লান্ত, বিধ্বস্ত টিম ইন্ডিয়া! কীসের জেরে বিপত্তি?

আপাতত দলের অবস্থা শারীরিকভাবে বিধ্বস্ত। লম্বা জার্নি, সময়ের ফারাক, নিদ্রাহীন রাত—সব মিলিয়ে ক্লান্ত টিম ইন্ডিয়া এখন চাইছে একদিনের বিশ্রাম। 

Asutralia vs India: কাকভোরে পার্থে নামল ক্লান্ত, বিধ্বস্ত টিম ইন্ডিয়া! কীসের জেরে বিপত্তি?

শুভমান ও বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 October 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: একটানা যাত্রা। তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা। অবশেষে ভোর চারটে নাগাদ পার্থে (Perth) পা রাখল টিম ইন্ডিয়া (Team India)। অনেক প্রতীক্ষার পর, নিদ্রাহীন চোখে ক্লান্ত দলকে হোটেলে ঢুকতে দেখা গেল। না ছিল প্রচার, না কোনও ছবি তোলার হুল্লোড়!

শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় ওয়ানডে স্কোয়াড গতকাল দিল্লি বিমানবন্দরে পৌঁছে যায়। কিন্তু পরিকল্পনা অনুযায়ী ফ্লাইট ওড়েনি। নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর যাত্রা শুরু। ফলে সিঙ্গাপুরে ট্রানজিট ফ্লাইটও যায় পিছিয়ে। বারবার দেরি হতে থাকায় ভারতীয় দলের গন্তব্যে পৌঁছতে রাত কাবার!  শেষমেশ আজ, বৃহস্পতিবার, কাকভোরে পার্থে অবতরণ।

অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পরও সহজ হল না কিছু। একে স্থানীয় সময় রাত প্রায় তিনটে। তায় বিমানবন্দরে কঠোর নিরাপত্তা। যে কারণে অনুরাগীদের বড় অংশ দাঁড়িয়ে থাকলেন বাইরে—কিন্তু দেখা দিলেন না কোনও প্রিয় তারকাই। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল ও কেএল রাহুল (KL Rahul)—সবাই নিশ্চুপে হোটেলে ঢুকে পড়লেন, সরাসরি ঘরে। দীর্ঘ জার্নির ক্লান্তি চোখেমুখে স্পষ্ট। ভারতীয় সাংবাদিক বিমল কুমার (Vimal Kumar) জানিয়েছেন, পার্থ বিমানবন্দরে আগে থেকেই প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন থাকায় আসা-যাওয়া নিয়ন্ত্রিত ছিল। হোটেলের সামনে মাঝরাতে জড়ো হন কিছু অনুরাগী। কিন্তু তখন দলের কেউই দেখা দেননি।

১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত–অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series 2025) সিরিজ—তিনটি ওয়ানডে, তার পর পাঁচটি টি–২০। ওয়ানডে হবে পার্থ, অ্যাডিলেড (Adelaide) ও সিডনিতে (Sydney)। এই সফর এখন পুরোপুরি ফোকাসে—বিশেষ করে রোহিত ও বিরাটের (Rohit–Kohli) জন্য। যাঁরা দীর্ঘ বিরতির পর ফিরছেন নীল জার্সিতে।

গৌতম গম্ভীর (Gautam Gambhir) আগেই বলেছিলেন, ‘আমি আশা করছি, রোহিত আর বিরাট দু’জনেরই দুর্দান্ত সিরিজ যাবে। ওঁদের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সবচেয়ে বড় সম্পদ!’ নতুন অধিনায়ক শুভমানও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সিনিয়রদের পাশে পেয়ে আমি সৌভাগ্যবান। চাই ওঁরা মুক্ত মনে খেলুন, নেতৃত্বের বোঝা ছুঁড়ে ফেলে!’

যদিও আপাতত দলের অবস্থা শারীরিকভাবে বিধ্বস্ত। লম্বা জার্নি, সময়ের ফারাক, নিদ্রাহীন রাত—সব মিলিয়ে ক্লান্ত টিম ইন্ডিয়া এখন চাইছে একদিনের বিশ্রাম। তারপরই শুরু হবে আসল যুদ্ধ—পার্থের গরম হাওয়ায়, অজি গতির সামনে, নিজেদের ছন্দে ফেরার লড়াই।


```