ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অতীতের রেকর্ড খুব একটা ভাল নয়। বড় বড় টুর্নামেন্টে পাকিস্তানকে অধিকাংশ সময়েই পরাজিত করেছে 'মেন ইন ব্লু'। তবে সেই ইতিহাস নিয়ে মাথা ঘামাতে নারাজ পাক অধিনায়ক

পাক অধিনায়ক সলমন আলি আঘা
শেষ আপডেট: 14 February 2026 17:36
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান ম্যাচ (Ind VS Pak match) মানে বাড়তি উত্তেজনা। একদিকে মাঠে যেমন খেলার রোমাঞ্চ থাকে, তেমনই মাঠের বাইরেও চোখে পড়ে দুই 'প্রতিদ্বন্দ্বী' দেশের ক্রিকেটপ্রেমীদের চাপ। রাত পোহালেই কলম্বোতে টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) প্রথমবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। তার আগে সাংবাদিক বৈঠকে শান্ত, ভাবুক মেজাজে ধরা দিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা (Pakistan captain Salman Ali Agha)। জানান, তিনি ফিরতে চান সেই পুরনো দিনের সরল সম্পর্কের দিনগুলিতে, যেখানে ভারত-পাকিস্তান লড়াই মানে ছিল নিখাদ ক্রিকেট, রাজনীতির কোনও জায়গা ছিল না।
সলমন বলেন, "দু'দেশের সম্পর্ক যতই টানাপড়েন আসুক, ক্রিকেট (Cricket) যেন তার নিজের ঐতিহ্য ও খেলার স্পিরিট অনুযায়ী এগোয়। আমি আশা করব, খেলা যেন সেভাবেই হয় যেভাবে বারবার হয়ে এসেছে। ক্রিকেটকে ক্রিকেটের মতোই দেখা উচিত।"
আগামী ম্যাচে কি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন (Handshake with Indian Cricketers) করবেন পাক ক্রিকেটাররা। এর উত্তরে অধিনায়ক সরাসরি 'হ্যাঁ' বা 'না' বলেননি। বরং রহস্যময় ভঙ্গিতে জানান, 'কাল দেখা যাবে।'
সলমনের এই উত্তরের পরই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে যে আগামিকাল ম্যাচের আগে বা পড়ে দুই দলের মধ্যে কি সৌহার্দ্যের ছবি দেখা যাবে?
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অতীতের রেকর্ড খুব একটা ভাল নয়। বড় বড় টুর্নামেন্টে পাকিস্তানকে অধিকাংশ সময়েই পরাজিত করেছে 'মেন ইন ব্লু'। তবে সেই ইতিহাস নিয়ে মাথা ঘামাতে নারাজ পাক অধিনায়ক (Pakistan captain Salman Ali Agha)। তাঁর মতে, আগের পরিসংখ্যানের কোনও গুরুত্ব নেই। “ইতিহাস বদলানো যায় না, কিন্তু আমরা নতুন দিনে ভাল খেলতে পারি। অতীত নিয়ে ভাবলে লাভ নেই,” বলেন সলমন।
'পাকিস্তানের ক্রিকেটাররা (Pakistan Cricketers) প্রস্তুত। কলম্বোর পিচ ও আবহাওয়া নিয়ে তারা আগেই অভ্যস্ত হয়ে নিয়েছে। প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি দল', রবিবারের ম্যাচ নিয়ে বেশ আশাবাদী সলমন।
পহেলগাম হামলার (Pahalgam Terror attack) পর পাকিস্তানের সঙ্গে ভারতের দূরত্ব আরও বেড়েছে। আর সেই ছবি দেখা গেছে ক্রিকেটের মাঠেও। এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের ক্রিকেট টিমের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এমনকি টুর্নামেন্ট জিতলেও এসিসি (Asian Cricket Council) চেয়ারম্যান তথা পিসিবি (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Nakvi) হাত থেকে কাপ নেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে তাঁর উত্তর থেকে স্পষ্ট ছিল, পহেলগামে পাক জঙ্গিদের হামলায় যে ২৬ ভারতীয়র মৃত্যু হয়েছিল, ভারতীয় দলের এই সিদ্ধান্ত ছিল তার 'নীরব প্রতিবাদ'।