Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিশ্বজয়ের ট্রফি হাতে এবার পরীক্ষার পিচে! অনূর্ধ্ব-১৯ তারকা বৈভবের সামনে এবার দশম শ্রেণির বোর্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের নায়ক বৈভব সূর্যবংশী এবার নামছে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায়। বিশ্বরেকর্ড গড়া এই কিশোর এখন ব্যস্ত পরীক্ষার প্রস্তুতিতে।

বিশ্বজয়ের ট্রফি হাতে এবার পরীক্ষার পিচে! অনূর্ধ্ব-১৯ তারকা বৈভবের সামনে এবার দশম শ্রেণির বোর্ড

বৈভব সূর্যবংশী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 February 2026 13:14

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজয়ের উচ্ছ্বাস এখনও টাটকা। স্টেডিয়ামের গর্জন, ট্রফি হাতে উদযাপন, সবকিছু যেন ঘটেছে সেদিনই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (U19 World Cup) জিতে দেশকে গর্বিত করা ১৪ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবার নামছে জীবনের একেবারে অন্য পরীক্ষায়, দশম শ্রেণির বোর্ডে। ক্রিকেটের বাইশ গজ থেকে সরাসরি পরীক্ষার খাতায়, এ যেন এক নতুন ইনিংসের শুরু।

ক্রিকেট মাঠে ব্যাট হাতে যাকে দেখে অভ্যস্ত সবাই, সেই বৈভব এখন ডুবে রয়েছে বই-খাতার জগতে। সমস্তিপুরের পোদার আন্তর্জাতিক স্কুলের প্রিন্সিপাল নীল কিশোর জানিয়েছেন, বৈভবের জন্য কোনও বিশেষ সুবিধা রাখা হবে না। অন্য সব পরীক্ষার্থীর মতো তাকেও নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিতে হবে। যদিও স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে তাকে ঘিরে আলাদা উন্মাদনা রয়েছে।

নীল কিশোর বলেন, “আমাদের স্কুল থেকেই বৈভব দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দেবে। ও ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছে। সবাই ওকে দেখার জন্য উৎসাহী। কিন্তু আমাদের কাছে ও প্রথমত একজন ছাত্র। এটা পড়াশোনার পিচ, ক্রিকেটের পিচ নয়। আমরা শুধু নিশ্চিত করব, পরীক্ষার সময় কোনও অসুবিধা যেন না হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে, সেই অনুযায়ী নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বৈভবের ব্যাট থেকেই এসেছে অবিশ্বাস্য ইনিংস— মাত্র ৮০ বলে ১৭৫ রান। সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিল ৫৫ বলেই। সেই ইনিংসের সুবাদে একাধিক নজির গড়েছে সে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান, দ্রুততম সেঞ্চুরি, টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা এবং অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার দখলে। শুধু তাই নয়, প্রথম ক্রিকেটার হিসেবে একই সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ফাইনাল— দুই ক্ষেত্রেই সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছে বৈভব।
 


```