Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

পরপর হারের ধাক্কা! ভাগ্যের চাকা ঘোরাতে মহাকালেশ্বর মন্দিরে হরমনপ্রীত বাহিনী

স্রেফ ভাগ্য ঘোরাতে নয়, আত্মবিশ্বাস ফেরাতেও মন্দিরের নিস্তব্ধ প্রাঙ্গণে ছড়িয়ে পড়ল নিঃশব্দ প্রার্থনা।

পরপর হারের ধাক্কা! ভাগ্যের চাকা ঘোরাতে মহাকালেশ্বর মন্দিরে হরমনপ্রীত বাহিনী

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 October 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের (Women’s World Cup 2025) মাঝপথে টালমাটাল ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women’s Cricket Team)। টানা দুই ম্যাচে তিন উইকেটের হারের (South Africa, Australia) পর শেষ চারে ওঠা নিয়ে ঘোর সংশয়। ব্যাটে-বলে একের পর এক ভুল সিদ্ধান্ত, দলীয় ভারসাম্যে টানাপড়েন—সব মিলিয়ে পরিস্থিতি যখন সংকটজনক, তখনই হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) সোমবার সকালে হাজির হলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর (Ujjain) মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple)।

সূর্য ওঠার আগেই গোটা টিম জ্যোতির্লিঙ্গে উপস্থিত। মহাকালের ‘ভস্ম আরতি’-তে (Bhasma Aarti) অংশ নেন সকলে। পরে নান্দী হলে বসে দীর্ঘক্ষণ প্রার্থনা। চোখে ক্লান্তি, মুখে শান্তি—যাবতীয় চাপ ভুলে যেন কিছু সময়ের জন্য নিজের সঙ্গে সময় কাটালেন খেলোয়াড়েরা!

বিশ্বকাপে ঘরের মাঠে গোড়ায় ছন্দেই ছিল ভারত। গুয়াহাটিতে শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে অভিযান শুরু, তারপর কলম্বোয় পাকিস্তানকে (Pakistan) গুঁড়িয়ে দেওয়া। কিন্তু বিশাখাপত্তনমে (Visakhapatnam) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পরপর পরাজয়ে বদলে গেল ছবি। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের (Points Table) তৃতীয় স্থানে বেসামাল ভারত। বাকি তিনটি ম্যাচ—ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand) ও বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে।

অঙ্ক যদিও আশ্বাস জোগাচ্ছে! হাতে থাকা সমস্ত লড়াই জিতলেই শেষ চার নিশ্চিত। দু’টি ম্যাচে জয় এলেও সুযোগ থাকবে। তবে অনেক কিছু নির্ভর করবে নেট রান রেটের (Net Run Rate) উপর। কিন্তু সে-দু’টিও হারলে বিদায় প্রায় নিশ্চিত। তাই এখন ফিরে দাঁড়ানোই ভারতের একমাত্র লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ব্যর্থতার মূলে ভারসাম্যহীন বোলিং কম্বিনেশন। পাঁচ বোলার নিয়ে নামা ভারতীয় বোলারদের দু’দলই (অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা) সহজেই সামলেছে। তরুণ পেসার ক্রান্তি গৌড় (Kranti Gaud) ও অমনজোত কৌরকে (Amanjot Kaur) বারবার নিশানা করেছে প্রতিপক্ষ। স্পিনারদের চাপ বেড়েছে প্রবলভাবে। ফলে এবার বাড়তি বোলিং অপশন নিয়ে নামার ভাবনা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, ব্যাটিং ইউনিটেও আশার আলো বলতে স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। অস্ট্রেলিয়া ম্যাচে তাঁর ৬৬ বলে ৮০ রান দলকে জেতাতে পারেনি ঠিকই, কিন্তু আত্মবিশ্বাস ফিরিয়েছে। কোচ অমল মুজুমদার (Amol Muzumdar) অবশ্য বড়সড় পরিবর্তনের পক্ষে নন। তাঁর কথায়, “আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট ভারসাম্যপূর্ণ। রিচা ঘোষ (Richa Ghosh) বা দীপ্তি শর্মার (Deepti Sharma) মতো ব্যাটাররা পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার বদলে দিতে পারে। তবু আমি কাঠামো নষ্ট করতে চাই না।”

১৯ অক্টোবর ইন্দোরে (Indore) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচই এখন ভারতের জন্য ‘ডু অর ডাই’। এরপর ২৩ অক্টোবর নিউজিল্যান্ড, ২৬ অক্টোবর নবি মুম্বইয়ে বাংলাদেশ। শেষ লিগ ম্যাচে নেট রান রেট হতে পারে টুর্নামেন্টের ভাগ্যনির্ধারক।

২০২২ সালের স্মৃতি এখনও তাজা! দক্ষিণ আফ্রিকার কাছে শেষ লিগ ম্যাচে হেরে বিদায় নিয়েছিল মিতালি রাজের (Mithali Raj) দল। সেই হতাশা যেন না ফেরে, সেই আর্জি হয়তো মহাকালের দরবারে জানাল হরমনপ্রীত বাহিনী। স্রেফ ভাগ্য ঘোরাতে নয়, আত্মবিশ্বাস ফেরাতেও মন্দিরের নিস্তব্ধ প্রাঙ্গণে ছড়িয়ে পড়ল নিঃশব্দ প্রার্থনা।


```