Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

৩ হাজার ২১১ দিন বাদে ঘরের মাঠে সেঞ্চুরি! হঠাৎ মুখে হাত দিয়ে সেলিব্রেট করলেন কেন রাহুল?

অনেকে বলছেন, এটা আর কিছুই না, সমালোচকদের ‘চুপ’ করানোর সঙ্কেত। কারণ, দেশে তাঁর পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। বাইরে রান পেলেও ঘরের মাটিতে ব্যর্থতাকে নিশানা করে আঙুল ধেয়ে আসছিল। তাই সেঞ্চুরির পর আঙুল ঠোঁটে—একেবারে নীরব হওয়ার নির্দেশ!

৩ হাজার ২১১ দিন বাদে ঘরের মাঠে সেঞ্চুরি! হঠাৎ মুখে হাত দিয়ে সেলিব্রেট করলেন কেন রাহুল?

কেএল রাহুল

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 October 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দুপুর। স্কোরবোর্ডে ভেসে উঠল তিন অঙ্কের সংখ্যা, ব্যাট হাতে দাঁড়িয়ে কেএল রাহুল (KL Rahul)। সদ্য সেঞ্চুরি করেছেন। গ্যালারিতে হাততালি, উল্লাসের ঢেউ। কিন্তু তার থেকেও বেশি চমক দিলেন তিনি নিজে। ব্যাট তুলে নিলেন ঠিকই, তারপর হঠাৎই আঙুল মুখে! কী বোঝাতে চাইলেন ভারতের ওপেনার? প্রশ্নটা এখন ময়দান থেকে সোশ্যাল মিডিয়া—সব জায়গায় ঘুরপাক খাচ্ছে!

রাহুলের এ ইনিংস নিছক কোনও সেঞ্চুরি নয়। বরং, একটা লম্বা অপেক্ষার অবসান। শেষবার ঘরের মাঠে টেস্ট শতক এসেছিল ২০১৬ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে। সেদিনও স্মৃতি ঝলমলে, কারণ একই ম্যাচে করুণ নায়ার করেছিলেন ত্রিশতরান। রাহুল থেমে যান ১৯৯-এ। সেই থেকে আজকের এই সেঞ্চুরির মধ্যে কেটে গেছে পাক্কা ৩ হাজার ২১১ দিন! বিদেশে শতরান করেছেন, ১০০ পার করেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মাটিতে। কিন্তু ঘরের দর্শকদের সামনে ব্যাট তোলার যেন সুযোগই হচ্ছিল না। অবশেষে এল সেই মুহূর্ত।

ওয়েস্ট ইন্ডিজ হতে পারে দুর্বল। পিচও পাটা। তবু সাজানো ইনিংসে আবারও দেখা গেল পরিণত, ধৈর্যশীল রাহুলকে। ভারতীয় দলের কাছে সেটাই বিরাট পাওনা! ক্যারিবিয়ান (West Indies) বোলারদের শুরুতে সম্মান দিয়েছেন, প্রয়োজনমতো রুখেছেন, আবার সুযোগ আসামাত্র নিখুঁত টাইমিংয়ে ড্রাইভ মেরেছেন। ইংল্যান্ড সফরের ৫৩২ রানের ফর্মটা যে চটজলদি যাওয়ার নয়, সেটা বুঝিয়ে দিতেই যেন গতকাল মাঠে নেমেছিলেন রাহুল! শতক ছুঁতেই আবেগে ভেসে গেলেন। তবে উদযাপনটা নিয়ে এখনও ধোঁয়াশা।

যে কারণে জমেছে অনুমানের খেলা। অনেকে বলছেন, এটা আর কিছুই না, সমালোচকদের ‘চুপ’ করানোর সঙ্কেত। কারণ, দেশে তাঁর পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। বাইরে রান পেলেও ঘরের মাটিতে ব্যর্থতাকে নিশানা করে আঙুল ধেয়ে আসছিল। তাই সেঞ্চুরির পর আঙুল ঠোঁটে—একেবারে নীরব হওয়ার নির্দেশ!

তবে এর বাইরেও একটা ব্যাখ্যা আছে, যেটা সিংহভাগ জনতা বিশ্বাস করছে। চলতি বছরের মার্চে বাবা হয়েছেন রাহুল। স্ত্রী আথিয়া শেট্টির (Athiya Shetty) কোলে এসেছে কন্যাসন্তান, নাম এভারাহ (Evaarah)। খেলোয়াড়দের অনেক সময় সন্তানের উদ্দেশে সেঞ্চুরি উৎসর্গ করতে আঙুল মুখে নিয়ে বিশেষ ভঙ্গি করতে দেখা যায়। অধিকাংশ ক্রিকেটার কিংবা ফুটবলার আঙুল চোষেন, রাহুল কিছুটা অন্য মেজাজে হয়তো তাঁর কন্যার জন্যই এই সেলিব্রেশনটা করলেন!

অর্থাৎ, এর মানে হতে পারে দু’টোই—একদিকে সমালোচকদের জবাব, অন্যদিকে নবজাতককে উপহার!  যেটাই হোক না কেন, ইনিংসটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ। কারণ রাহুল আবার প্রমাণ করলেন, তিনি শুধু বিদেশে নন, ঘরের মাঠেও ইনিংস গড়ে দলের ভরসার স্তম্ভ হয়ে উঠতে প্রস্তুত।


```