Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সুদের হার কি আরও কমাবে রিজার্ভ ব্যাঙ্ক, শুক্রবার ঘোষণার আগে আজ থেকে মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু

শুক্রবার নীতি-ঘোষণার দিন রেপো রেট (Repo rate) কমানো হবে কি না—এই প্রশ্নের উপরই এখন বাজার, বিনিয়োগকারী ও অর্থনীতিবিদদের নজর রয়েছে

সুদের হার কি আরও কমাবে রিজার্ভ ব্যাঙ্ক, শুক্রবার ঘোষণার আগে আজ থেকে মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 December 2025 14:22

দ্য ওয়াল ব্যুরো: ভারতের রিজার্ভ ব্যাঙ্কের (RBI) চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের মুদ্রানীতি কমিটির (MPC) তিন দিনের বৈঠক বুধবার, থেকে শুরু হয়েছে। শুক্রবার নীতি-ঘোষণার দিন রেপো রেট (Repo rate) কমানো হবে কি না—এই প্রশ্নের উপরই এখন বাজার, বিনিয়োগকারী ও অর্থনীতিবিদদের নজর রয়েছে। কারণ, রেপো রেট কমলেই গাড়ি, বাড়ি, ব্যক্তিগত ঋণে সুদের হার কমতে পারে। আবার তখন আমানতের উপর সুদের হারও কমে যেতে পারে।

রেপো রেট কাকে বলে? ( what is Repo rate – RBI)

রেপো রেট হল সেই সুদের হার, যে হারে—স্বল্পমেয়াদে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয় রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কগুলো এই রেটে রিজার্ভ ব্যাঙ্ক থেকে ঋণ নেয়, ফলে রেপো রেট কমলে ব্যাঙ্কের জন্য টাকা পাওয়া সস্তা হয়, সাধারণ গ্রাহকের ঋণের সুদ (হোম লোন, গাড়ি লোন, পার্সোনাল লোন) কমার সম্ভাবনা থাকে। রেপো রেট বাড়লে ঋণের সুদ বাড়ে, বাজারে টাকা সরবরাহ কমে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করে। অর্থনীতির তাপমাত্রা নিয়ন্ত্রণে রেপো রেটই রিজার্ভ ব্যাঙ্কের অন্যতম প্রধান হাতিয়ার।

অক্টোবরে রেট অপরিবর্তিত ছিল

অক্টোবর বৈঠকে টানা চতুর্থবার রেপো রেট ৫.৫ শতাংশে স্থির রেখেছিল এমপিসি (Monitory Policy Committee)। গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছিলেন, মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমায় রেট স্থিতিশীল রেখেই এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন ঘোরায় অর্থনীতির গতি, সামগ্রিক মূল্যবৃদ্ধির পতন এবং শক্তিশালী বৃদ্ধির ধারা দেখে বাজারে প্রশ্ন—ডিসেম্বর থেকে কি রেট-কাটের শুরু হবে? এই বছরে ইতিমধ্যেই আরবিআই মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। রেপো রেট ৬.৫% থেকে কমে ৫.৫% হয়েছে।

শুক্রবার কি রেট কমবে?

বাজার বিশ্লেষকদের বড় অংশের মতে, এই বৈঠকে রেট কমানোর সম্ভাবনা কম। ইয়েস ব্যাংকের ইকোলগ রিপোর্ট বলছে,“ডিসেম্বরে আরবিআই রেট এবং নীতি-আঙ্গিক অপরিবর্তিত রাখতেই পারে। আপাতত অতিরিক্ত রেট কাটের সুযোগ সীমিত।”

এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেবার মতে, দেশের শক্তিশালী জিডিপি বৃদ্ধি, চাঙা খরচাভাব এবং বাজারে ইতিবাচক মনোভাব দেখে রেট কমানোর কোনও তাড়াহুড়ো নেই আরবিআই-এর। তাঁর কথায়,“দ্বিতীয় ত্রৈমাসিকের প্রত্যাশার চেয়ে বেশি জিডিপি কেন্দ্রীয় ব্যাঙ্ককে আরও সতর্ক করে তুলতে পারে। এখনই রেট কমালে অতিরিক্ত উত্তেজনা তৈরি হতে পারে অর্থনীতিতে।”
তবে তিনি মনে করেন, “চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দরকার পড়লে ২৫ বেসিস পয়েন্ট রেট কাটের সুযোগ রেখেই চলবে আরবিআই”।

মুদ্রাস্ফীতির পূর্বাভাস আরও কমার সম্ভাবনা

সুগন্ধা সচদেবার ধারণা অনুযায়ী—FY26-এ গড় সিপিআই: প্রায় ২% থাকবে।
FY27-এ গড় সিপিআই: প্রায় ৩.৯% হতে পারে।
অক্টোবর মাসে খুচরো মূল্যবৃদ্ধি নেমেছিল মাত্র ০.২৫%-এ—যা বর্তমান সিপিআই সিরিজের মধ্যে সবচেয়ে কম।

তিনি মনে করেন,“ঘরোয়া পরিস্থিতি রেট কাটের পক্ষে থাকলেও আরবিআই বাড়তি সতর্কতা বজায় রাখতে চাইবে। বৃদ্ধির আশা ও আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে ভারসাম্য রেখেই তারা এগোবে।” 

(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য জানার জন্য লেখা হয়েছে। বিনিয়োগ নিয়ে কোনও পরামর্শ দেওয়া হয়নি। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


```