দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরকারি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে যোগাযোগ রক্ষার-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে পারবেন, এমন অভিজ্ঞ পেশাদারদেরই খোঁজ করছে আরবিআই।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 July 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: লিয়াজঁ অফিসার পদে নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরকারি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে যোগাযোগ রক্ষার-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে পারবেন, এমন অভিজ্ঞ পেশাদারদেরই খোঁজ করছে আরবিআই।
এই পদে মোট ৪টি শূন্যপদ রয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। যা পরবর্তীতে অতিরিক্ত পাঁচ বছর পর্যন্ত বাড়তে পারে কর্মদক্ষতার ভিত্তিতে।
আগ্রহী প্রার্থীরা দু’ভাবে আবেদন করতে পারবেন-
১. আবেদনপত্র ও সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের হার্ড কপি পোস্ট, কুরিয়ার অথবা হাতে করে পৌঁছে দিতে হবে মুম্বইয়ের আরবিআই সার্ভিসেস বোর্ডের ঠিকানায়।
২. একইসঙ্গে, ওই আবেদনপত্র ও সমস্ত স্ক্যান করা নথিপত্রের একটি সফট কপি পাঠাতে হবে ইমেল করে: documentsrbisb@rbi.org.in
আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই, ২০২৫। এদিন সন্ধে ৬টা পর্যন্ত পোর্টাল খোলা থাকবে।
যোগ্যতা-
ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন শুধু। পাশাপাশি, নির্দিষ্ট শর্তে নেপাল, ভুটান, তিব্বত (যাঁরা ১ জানুয়ারি, ১৯৬২-র আগে ভারতে এসেছেন) এবং নির্দিষ্ট কিছু দেশ থেকে আসা ভারতীয় বংশোদ্ভূতরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা
২০২৫ সালের ১ জুলাই অনুযায়ী বয়স হতে হবে ৫০ থেকে ৬৩ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা
RBI বা অন্য কোনও সরকারি ব্যাঙ্কে লিয়াজঁ বা প্রোটোকল দায়িত্বে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
প্রধান দায়িত্ব
বেতন ও সুবিধা
মাসিক বেতন- ১,৬৪,৮০০ টাকা থেকে ২,৭৩,৫০০ টাকা পর্যন্ত (অভিজ্ঞতা ও থাকার জায়গার উপর নির্ভর করছে, বাড়িভাড়া-সহ)। বার্ষিক ইনক্রিমেন্ট থাকবে।
অন্যান্য সুবিধা
নির্বাচন পদ্ধতি
১. প্রাথমিক স্ক্রিনিং
২. নথিপত্র যাচাই
৩. ব্যক্তিগত সাক্ষাৎকার
আরও বিস্তারিত জানতে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে RBI-র অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন।