Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকি

বহুজাতিক সংস্থা, সরকারি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের টার্গেট করা হচ্ছিল। মোটা অঙ্কের রিফান্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে কমিশন নেওয়া হচ্ছিল।

জাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকি

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 July 2025 21:23

দ্য ওয়াল ব্যুরো: আয়কর রিটার্নে (IT Return) ভুয়ো ছাড় ও রেয়াত দেখিয়ে রিফান্ড দাবি করার প্রবণতা রুখতে বড় পদক্ষেপ আয়কর দফতরের (Income Tax Dept)। সোমবার মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, পাঞ্জাব ও মধ্যপ্রদেশ — এই ছয় রাজ্যে একযোগে চালানো হয় তল্লাশি অভিযান (Raid Conduct)।

আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, এই অভিযানে আয়কর আইনের বিভিন্ন ধারা, বিশেষ করে ১০(১৩এ), ৮০সি, ৮০ডি, ৮০ই, ৮০ইইবি, ৮০জি, ৮০জিজিএ ও ৮০ডিডিবির আওতায় ভুয়ো ছাড় ও রেয়াত দাবির বড়সড় জালিয়াতি ধরা পড়েছে।

সিবিডিটি-র (Central Board of Direct Taxes) বিবৃতি অনুযায়ী, বহু আয়কর প্রস্তুতকারী সংস্থা ও মধ্যস্থতাকারীর সঙ্গে মিলে আয়করদাতাদের ভুল পথে চালনা করে এই ধরনের ফাঁকি দেওয়া হচ্ছিল। মূলত বহুজাতিক সংস্থা, সরকারি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের টার্গেট করা হচ্ছিল। মোটা অঙ্কের রিফান্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে কমিশন নেওয়া হচ্ছিল।

তাঁরা এও জানিয়েছে, একাধিক ক্ষেত্রে আয়করদাতার অজান্তেই ভুয়ো ই-মেল আইডি খুলে ফাইল করা হচ্ছিল রিটার্ন। এই পদ্ধতিতে শুধু সংশ্লিষ্ট ব্যক্তি নয়, সরকারেরও বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছিল।

এআই প্রযুক্তির সাহায্যে জালিয়াতির হদিস

এবার এই ধরনের অস্বাভাবিক রিটার্ন খুঁজে বের করতে এআই (Artificial Intelligence) ও আধুনিক অ্যানালিটিক্স টুল ব্যবহার করেছে আয়কর দফতর। বিভিন্ন তৃতীয় পক্ষের উৎস থেকে পাওয়া আর্থিক তথ্য ও মাঠপর্যায়ের গোয়েন্দা রিপোর্ট মিলিয়ে এই বিশাল র‍্যাকেটের খোঁজ পাওয়া গেছে বলে জানায় সিবিডিটি।

এই তদন্তে উঠে এসেছে প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকার জালিয়াতির কথা। শুধু তাই নয়, বহু আয়করদাতা এখনও এই ফাঁকি সম্পর্কে ওয়াকিবহাল নন বলেও জানানো হয়েছে।

'ট্রাস্ট ট্যাক্সপেয়ার্স ফার্স্ট' নীতিতে সংশোধনের সুযোগ

অভিযান চললেও সিবিডিটি জানিয়েছে, সাধারণ করদাতাদের প্রতি আস্থা রেখে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ইতিমধ্যেই এসএমএস ও ই-মেল পাঠিয়ে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, যারা ভুল তথ্য দিয়ে রিটার্ন জমা দিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় তা সংশোধন করতে পারবেন।

গত চার মাসে প্রায় ৪০ হাজার করদাতা ইতিমধ্যেই নিজেদের রিটার্ন সংশোধন করে ১ হাজার ৪৫ কোটি টাকার ভুয়ো ছাড় বাতিল করেছেন বলে আয়কর দফতর জানিয়েছে। তবে, যাঁরা এখনও সংশোধন করেননি, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে—জরিমানা থেকে শুরু করে ফৌজদারি মামলাও হতে পারে।

সিবিডিটি-র বক্তব্য, “এখনও সময় আছে স্বেচ্ছায় রিটার্ন সংশোধন করার। কিন্তু সেই সুযোগ না নিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করদাতাদের অনুরোধ, অনুমোদিত সংস্থার বাইরে কেউ ভুয়ো ছাড় বা অতিরিক্ত রিফান্ডের প্রতিশ্রুতি দিলে, তাতে সাড়া দেবেন না।”

এখন দেখার, আয়কর দফতরের এই বড়সড় অভিযানের পর সাধারণ করদাতারা কতটা সতর্ক হন এবং কতটা স্বেচ্ছায় সংশোধনের পথে হাঁটেন।


```