Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্ট

স্বামী ও স্ত্রীর ফোনালাপের গোপন রেকর্ড ডিভোর্স মামলায় (Divorce petition) প্রমাণ (Evidence) হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। 

স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 July 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: স্বামী ও স্ত্রীর ফোনালাপের গোপন রেকর্ড ডিভোর্স মামলায় (Divorce petition) প্রমাণ (Evidence) হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সোমবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি পূর্ববর্তী রায় খারিজ করে দেন, যেখানে বলা হয়েছিল, স্ত্রীর অনুমতি ছাড়া তাঁর ফোন রেকর্ড করার অর্থ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা। সুতরাং তা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।

ভাটিন্ডার এক পারিবারিক আদালতে এক স্বামী তাঁর স্ত্রীর বিরুদ্ধে ‘মানসিক অত্যাচারের’ অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। অভিযোগ প্রমাণে তিনি একটি সিডি পেশ করেন, যাতে স্ত্রীর সঙ্গে তাঁর টেলিফোনে কথোপকথনের রেকর্ড ছিল। পারিবারিক আদালত সেই সিডিকে প্রমাণ হিসেবে গ্রহণ করে।

তবে স্ত্রী হাইকোর্টে (High Court) যান এই যুক্তিতে যে, তার অনুমতি ছাড়া ফোন রেকর্ড করা হয়েছে এবং তা তাঁর মৌলিক অধিকার তথা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘন করেছে। হাইকোর্ট তাঁর যুক্তি মেনে নিয়ে নিম্ন আদালতের রায় খারিজ করে। হাইকোর্ট এ-ও বলেছিল, গোপনে রেকর্ড করা কথোপকথনের প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া যাচাই করা কঠিন এবং আদালত তা মূল্যায়ন করতে অক্ষম।

সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই রায় খারিজ করে জানিয়েছে, ‘‘যখন বৈবাহিক সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যায় যে এক পক্ষ অন্য পক্ষের উপর নজরদারি করছে, সেটাই সম্পর্কের ভাঙনের চিহ্ন এবং পারস্পরিক বিশ্বাসের অভাব প্রকাশ করে।’’ বিচারপতিরা আরও বলেন, ‘‘এই ধরনের রেকর্ডিং যদি সত্য উদঘাটনে সাহায্য করে, তা হলে তা বিচার ব্যবস্থার স্বার্থে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত।’’

এভিডেন্স অ্যাক্টের ধারা ১২২ অনুযায়ী স্বামী ও স্ত্রীর গোপন কথোপকথন প্রমাণ হিসেবে সাধারণত গ্রহণযোগ্য নয়। তবে, সেই গোপনীয়তার অধিকার তখনই কার্যকর হয় যখন সম্পর্ক স্বাভাবিক থাকে। কিন্তু সম্পর্ক ভেঙে পড়লে, সেই গোপনীয়তা বলে আর কিছু থাকে না বলেই আদালতের মত।

এই রায় নিয়ে ইতিমধ্যেই আইনি মহলে চর্চা শুরু হয়েছে। অনেকে একে যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন, কারণ এটি ভবিষ্যতের বহু বিবাহবিচ্ছেদ মামলায় প্রযুক্তিনির্ভর তথ্যকে আইনি স্বীকৃতি দেবে। অন্যদিকে, কেউ কেউ আশঙ্কা করছেন—এই রায় সম্পর্কের মধ্যে সন্দেহ ও নজরদারির প্রবণতা বাড়িয়ে দিতে পারে।

গোপনে রেকর্ড করা স্বামী-স্ত্রীর টেলিফোন কথোপকথন এখন থেকে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে, যদি তা নির্ভরযোগ্য হয় এবং আইনসিদ্ধ উপায়ে উপস্থাপন করা হয়। তবে একই সঙ্গে আদালত সতর্কও করেছে, প্রতিটি মামলা বিচারের সময় প্রেক্ষাপট বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।


```