Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

আবেদনকারীরা যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ চাননি, সে কারণে এই পরিস্থিতিতে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দিল না সুপ্রিম কোর্ট। 

বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 10 July 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো:  আবেদনকারীরা যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ চাননি, সে কারণে এই পরিস্থিতিতে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court Bihar)। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ১ অগস্ট। তাই এই মামলার পরবর্তী শুনানি হবে তার আগে, ২৮ জুলাই। এই মামলার বিষয়ে জবাবি হলফনামা ২১ জুলাইয়ের মধ্যে কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে বেশ কিছু বিষয়ে সমালোচনা করলেও তালিকা সংশোধনের কাজে কোনও স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত (Supreme Court Bihar)।

কমিশনকে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখা বা ভোটদানের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য ১১টি প্রমাণপত্রের নাম দাখিল করতে। যাতে আধার কার্ড, (Adhaar Card) সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডের মতো জনপ্রিয় পরিচয়পত্রগুলি অন্তর্ভুক্ত করা থাকে।

বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার গুরুত্বের কথা মেনে নিলেও তা রাজ্য বিধানসভা ভোটের আগে কেন করা হচ্ছে, তা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court Bihar)। ভারতের নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র সহ একগুচ্ছ আবেদনের শুনানি হয় এদিন। শুনানি চলাকালীন দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের কাছে এও প্রশ্ন তুলেছে যে, বিশেষ এই ভোটার তালিকা সংশোধনীতে আধার কার্ডকে কেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না? 

আবেদনকারীদের পক্ষে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে আধার হল একটি গ্রহণযোগ্য প্রমাণ। কিন্তু, বিহারের ক্ষেত্রে কমিশন সেটাকেও বৈধ প্রমাণ বলে গণ্য করছে না। তখন শীর্ষ আদালতের বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ প্রশ্ন তোলে যে, কেন? কেন আধারকে গ্রাহ্য বলে ধরা হবে না?

নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতকে জানান, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধারকে ব্যবহার করা যাবে না। বিচারপতি সুধাংশু ধুলিয়া এর জবাবে বলেন, নাগরিকত্ব এমন একটা ইস্যু যা ভারতের নির্বাচন কমিশন ঠিক করে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। কমিশনের আইনজাবী সংবিধানের ৩২৬ ধারার উল্লেখ করে বলেন, ভোটাধিকার আছে কিনা তা পরখ করে দেখতে কমিশন নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে, সেই অধিকার দেওয়া রয়েছে কমিশনকে।


```