Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ইস্যুতে মুখ্যসচিবকে দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। তার আগে রাজ্যকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ইস্যুতে মুখ্যসচিবকে দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 July 2025 14:45

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) ভিনরাজ্যে আটকে রেখে হেনস্তার ঘটনায় রাজ্যকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) আদালতের নির্দেশ, সচিব পদমর্যাদার নিচে নন—এমন একজন আধিকারিককে অবিলম্বে নিযুক্ত করতে হবে, যিনি ওড়িশা সরকারের সঙ্গে সমন্বয় রেখে সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগ নেবেন।

এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। তার আগে রাজ্যকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার একটি শিল্পাঞ্চলে কাজে যাওয়া দুই শ্রমিককে স্থানীয় পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে। এরপর তাঁদের হেনস্তার অভিযোগ ওঠে। বিষয়টি আদালতের নজরে এলে স্বতঃপ্রণোদিত হয়ে শুনানি শুরু হয়।

এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, “রাজ্যের নাগরিকদের সুরক্ষা ও তাঁদের প্রতি দায়বদ্ধতা সরকারের আছে। যদি কেউ ভিনরাজ্যে হেনস্তার শিকার হন, তবে সরকারকে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে হবে।” সেই কারণেই দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে।


```