Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

Gold Rate: সোমবার কমার পরেই মঙ্গলে বাড়ল সোনার দাম, মাসের শেষে কি ফের এক লক্ষ ছোঁবে হলুদ ধাতু?

কেবল অলঙ্কার হিসেবেই নয়, অনেক ক্রেতাই আছেন যারা বিনিয়োগের জন্য ঘরে সোনা রাখতে চান।  তাই হলুদ ধাতুর দাম বৃদ্ধি পেলে সকলের কপালেই চিন্তার ভাঁজ দেখা যায়। 

Gold Rate: সোমবার কমার পরেই মঙ্গলে বাড়ল সোনার দাম, মাসের শেষে কি ফের এক লক্ষ ছোঁবে হলুদ ধাতু?

মঙ্গলে বাড়ল সোনার দাম

শেষ আপডেট: 27 May 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: মাসের শেষেও অস্বস্তি বাড়িয়ে বাড়ল সোনার দাম (Gold Rate Today)। সপ্তাহের শুরুতে কিছুটা দাম কমেছিল, কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই দামে এল বড় হেরফের। মঙ্গলবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দর ৯৮ হাজার ১৩০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৮৯ হাজার ৯৫০। কয়েক সপ্তাহ আগেই এক লক্ষ টাকার গণ্ডি ছুঁয়েছিল স্বর্ণ ধাতু। এখন আমজনতা প্রশ্ন তুলছেন, আবারও কি সেই সম্ভাবনাই রয়েছে?

২৭ মে, কলকাতায় হলুদ ধাতুর দর (Gold Price in Kolkata) কত হল?

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৯ হাজার ৮১৩ টাকা
২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৭৮ হাজার ৫০৪ টাকা
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৯৮ হাজার ১৩০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৯ লক্ষ ৮১ হাজার ৩০০ টাকা

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৮ হাজার ৯৯৫ টাকা
২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৭১ হাজার ৯৬০ টাকা
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৮৯ হাজার ৯৫০ টাকা
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৮ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা

সোমবার (২৬ মে) সোনার দাম (Gold Rate) ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৯৭ হাজার ৬৪০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৪৯০ টাকা। আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৫০০ টাকা।

মূলত ডলারের সূচকের পতনের জন্যই দাম বেড়েছে বলে খবর। বাজারে জোগান, চাহিদা, ব্যাংকের সুদের হার, মুদ্রাস্ফীতির- একাধিক বিষয়ের উপর সোনার দামের ওঠা-নামা নির্ভর করে। কেবল অলঙ্কার হিসেবেই নয়, অনেক ক্রেতাই আছেন যারা বিনিয়োগের জন্য ঘরে সোনা রাখতে চান।  তাই হলুদ ধাতুর দাম বৃদ্ধি পেলে সকলের কপালেই চিন্তার ভাঁজ দেখা যায়। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে।

গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি বা আর্থিক অনিশ্চয়তার সময় একাধিকবার প্রমাণ হয়েছে, সোনা অন্যতম নিরাপদ বিনিয়োগ। ফলে বিনিয়োগকারীদের ভরসার জায়গায় প্রতিনিয়ত শীর্ষে রয়েছে এই মূল্যবান ধাতুটি। আর তার জেরেই চড়চড় করে বেড়েছে দাম। গত দু'মাসে সোনার দামে একদিকে যেমন বেড়েছে, তেমনি মাঝে কিছুটা পতনও হয়েছিল। তবে, সোনার গয়না (Gold Jewellery) বানাতে গেলে উপরোক্ত দামের সঙ্গে জিএসটি (GST) অন্তর্ভুক্ত হবে। গয়না কেনার সময় এর সঙ্গে যুক্ত হবে কর ও মেকিং চার্জও যা অঞ্চল ও দোকানভেদে আলাদা হয়।


```