বলিউড বাদশাহ শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান আজকের দিনে পা রাখল আরও এক নতুন বছরে। জন্ম থেকেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ছোট্ট তারকা। তার কিউটনেস, ইনোসেন্স আর সারল্য দিয়ে সবার মন জয় করে নিয়েছে সে। জন্মদিনে চলুন জেনে নিই আব্রাম সম্পর্কে কিছু অজানা গল্প।

আব্রাম
শেষ আপডেট: 27 May 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশাহ শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান আজকের দিনে পা রাখল আরও এক নতুন বছরে। জন্ম থেকেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ছোট্ট তারকা। তার কিউটনেস, ইনোসেন্স আর সারল্য দিয়ে সবার মন জয় করে নিয়েছে সে। জন্মদিনে চলুন জেনে নিই আব্রাম সম্পর্কে কিছু অজানা গল্প।
সারোগেসির মাধ্যমে জন্ম
আব্রামের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। শাহরুখ ও গৌরী যখন এই খবর জানান, তখনই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। জন্মের আগেই যেন তারকা হয়ে ওঠে আব্রাম।
নামের মধ্যে হিন্দু-মুসলিম সংস্কৃতির মিল
‘আব্রাম’ নামটি এসেছে ‘রাম’ ও ‘ইব্রাহিম’ মিলিয়ে, যা দুই ধর্মের মিলনের প্রতীক। একদম পারফেক্ট নাম একতা ও ভালোবাসার।
নামের অর্থ কী?
আব্রাম নামটির অর্থ—‘অনেক সন্তানের পিতা’ বা ‘আনন্দিত পিতা’। বেশ অর্থবহ এক নাম।

জন্মের আগেই লিঙ্গ জানার গুজব
আব্রামের জন্মের আগে থেকেই গুজব রটে যে শাহরুখ ও গৌরী নাকি আগেই সন্তানের লিঙ্গ জেনে গিয়েছিলেন, যা ভারতে বেআইনি। যদিও এটা নিছক গুজব বলেই ধরে নেওয়া হয়।
বলিউডে অভিষেক বাবার ছবিতে!
আব্রামের বলিউড ডেবিউ হয় 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে। নিজের বাবার ছবিতে ছোট্ট একটি ক্যামিও করেই সকলের নজর কাড়ে সে।

ঈদের দিনে প্রথম ছবি প্রকাশ
ঈদের দিন শাহরুখ তার ছোট্ট ছেলের প্রথম ছবি টুইটারে পোস্ট করেন। সেই ছবির পর থেকেই ফ্যানেরা আরও আরও ছবি চাইতে থাকেন!
প্রিম্যাচিওর বেবি
আব্রাম এক প্রিম্যাচিওর বেবি—অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই তার জন্ম হয়। তবুও আজ সে একদম ফিট ও হ্যাপি কিড!

একটি হাসি, হাজারো ভালোবাসা
শাহরুখ, গৌরী, আরিয়ান ও সুহানার আদরের আব্রাম আজকের দিনে শুধু খান পরিবারই নয়, গোটা দেশের ছোট্ট প্রিয়মুখ। তার প্রতিটি প্রকাশ্যে আসা মুহূর্ত যেন দর্শকদের মনে রঙ ছড়িয়ে দেয়।